ads

বৃহস্পতিবার , ১৬ অক্টোবর ২০১৪ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গফরগাঁওয়ে শিক্ষকের বেদম পিটুনির শিকার তৃতীয় শ্রেণীর ছাত্র

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ১৬, ২০১৪ ৮:০৮ অপরাহ্ণ
গফরগাঁওয়ে শিক্ষকের বেদম পিটুনির শিকার তৃতীয় শ্রেণীর ছাত্র

Gafargaon pic-আজহারুল হক, গফরগাঁও (ময়মনসিংহ) : ময়মনসিংহের গফরগাঁওয়ে এক স্কুল শিক্ষক তৃতীয় শ্রেনীর এক ছাত্রকে কাঠের স্কেল দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছেন। পরে ওই ছাত্রকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। ১৬ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে ওই ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

জানা যায়, বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ বিদ্যা নিকেতনের ৩য় শ্রেনীর ছাত্র-ছাত্রীদের শিক্ষক মোস্তফা কামাল ক্লাসরুমে একটি প্যারাগ্রাফ লিখতে বলেন। নিদৃষ্ট সময়ের মধ্যে মাহমুদুল হাসান তাওহীদ নামে এক ছাত্র প্যারাগ্রাফটি লিখতে না পারায় ক্ষুদ্ধ শিক্ষক স্কুলের ছাত্র-ছাত্রীদের সামনেই কাঠের স্কেল দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে জখম করেন। পরে তাওহীদ বিষয়টি অভিভাবকদের জানালে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্কুল সভাপতি রেজাউল বারীর নিকট অভিযুক্ত শিক্ষকের নামে নালিশ করেন। তাওহীদের বাবা সফিকুল ইসলাম জানান, দুপুরে গফরগাঁও উপজেলা স্বাস্থ্যকমপে¬ক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বাসায় নিয়ে আসা হয়েছে।
স্কুলের অধ্যক্ষ এবি এম হাফিজ উদ্দিন বিষয়টি স্বীকার করে বলেন,অবাধ্যতার কারনে মৃদু শাসন করেছেন। অভিযুক্ত শিক্ষক মোস্তফা কামালের কাছে এ বিষয়ে চাইলে তিনি উত্তেজিত হয়ে বলেন, যা বলার স্কুল সভাপতির কাছে বলব।
এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামরুজ্জামান বলেন, ঘটনাটি শুনেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!