গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি ঃ চাঁপাইনবাবগঞ্জের সিএমইএস গোবরাতলা ইউনিটের উদ্যোগে ২দিন ব্যাপি ব্যবসায়ী কিশোর-কিশোরীদের নিয়ে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে আয়োজিত এ মতবিনিময় সভার সভাপতিত্ব করেন ইউনিট অর্গানাইজার আব্দুল কাদির। বক্তব্য রাখেন, উপসহকারী কৃষি কর্মকর্তা শ্রী বিনয় কুমার, ইউনিট অর্গানাইজার জেন্ডার বাবলু মিয়া, সাংবাদিক আল-মামুন বিশ্বাস ও নুর মোহাম্মদ, ব্যবসায়ী টিপু সুলতান,শফিকুল ইসলাম ও নাহিদ, জেন্ডার শিক্ষক মনিরা খাতুন, রোকেয়া, রোজিনা, শরিফা বেগম প্রমূখ। উল্লেখ্য প্রথমদিন ইউনিট ভিক্তিক ব্যবসার অবস্থা শেয়ারিং, গ্রƒপ গঠন,ব্যবসা পরিদর্শন করা। দ্বিতীয়দিন স্থানীয় ব্যবসায়ীদের সাথে সরাসরি কথা বলা, ব্যবসার সমস্যা চিহ্নিত করা ও উন্নয়নের পদক্ষেপ নেয়া,সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ব্যবসার কর্মপরিকল্পনা তৈরি করা । জেলার ৪টি ইউনিট গোবরাতলা, নয়াদিয়াড়ী,এলাইপুর ও আলিনগরের ১০জন করে মোট ৪০ জন কিশোর-কিশোরী ব্যবসায়ী এ মতবিনিময় সভায় অংশ গ্রহন করে। পরে সিএমইএস’র চারণদলের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গোমস্তাপুরে জাটকা ইলিশ আটক
চাঁপাইনববাগঞ্জের গোমস্তাপুরে উপজেলা প্রশাসন ৩০কেজি জাটকা ইলিশ আটক করেছে। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার সাদেকুল ইসলাম ও মৎস্য কর্মকর্তা শামসুল করিম নিয়মিত অভিযানে অংশ হিসেবে রহনপুর বাজার থেকে এ জাটকা ইলিশগুলো আটক করে। তবে আড়ৎদার ও মাছ ব্যবসায়ীকে আটক করতে পারে নাই। পরে জাটকা ইলিশগুলো উপজেলার ২টি এতিমখানায় দেয়া হয়। আটক ইলিশগুলো মূল্য আনুমানিক ২০ হাজার টাকা ।




