ads

বুধবার , ১৫ অক্টোবর ২০১৪ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নিখোঁজের ১৩ দিন পর সেনা সদস্য’র অর্ধ-গলিত লাশ পাবনায় উদ্ধার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ১৫, ২০১৪ ৮:৫৭ অপরাহ্ণ

Photo_1ইমরোজ খোন্দকার বাপ্পি, পাবনা : বগুড়া সেনানিবাসের সেনা সদস্য নিঁখোজের ১৩ দিন পর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পাবনা সদর থানা পুলিশ। আজ বুধবার বিকেল সাড়ে ৫ টার দিকে পাবনা-রাজশাহী মহাসড়কের সদর উপজেলার মালিগাছা-মজিদপুরের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পাবনা সদর থানা পুলিশ জানায়, সদর উপজেলার মালিগাছা মজিদপুরে মহাসড়কের পাশের একটি ডোবাতে স্থানীয়রা নিহতের লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ সেখানে থেকে নিহতের গলিত লাশ উদ্ধার করে। এ সময় তার নিকট একটি পরিচয় পত্র পাওয়া যায়। সেখানে পরিচয় পত্রে ওবায়দুল হক নাম লেখা রয়েছে। তার সেনা নম্বর ৪০৩৫১২৬।
প্রসঙ্গত, নিহত সেনা সদস্যের বড় ভাই মফিজুল হক মুঠোফোনে জানান, আমার ছোট ভাই ওবায়দুল হক বগুড়া সেনানিবাসে-১১ বি ইউনিটে কর্মরত ছিলেন। গত ২ অক্টোবর ঈদের ছুটিতে নিজ গ্রাম ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার শাবাসপুর গ্রামে আসছিল। পথিমধ্যে সে নিঁখোজ হয়। বহু খোজাখুজির পর আমরা সেনানিবাসে বিষয়টি আবহিত করলে বগুড়া সেনানিবাসের সিনিয়র ওয়ারেন্ট অফিসার আসগর আলী বগুড়ার শাহজাহানপুর থানায় ৪ অক্টোবর একটি সাধারন ডায়েরী করেন।
পুলিশের ধারনা নিহত নিহত সেনা সদস্য ঈদের আগে বাড়ি যাওয়ার সময় লোকাল কোন পরিবহনে যাওয়ার সময় ছিনতাইকারীরা ছিনতাইয়ের পর তাকে হত্যা করে এবং তার মৃতদেহ ওই ডোবায় ফেলে রেখে যায়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!