ads

বুধবার , ১৫ অক্টোবর ২০১৪ | ১৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় নকল কীটনাশক কারখানার সন্ধান : আটক ১

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ১৫, ২০১৪ ১:২৩ অপরাহ্ণ

Nakla Picনকলা (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নকলার জালালপুরে দু’টি নকল কীটনাশক কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দু’টি বাসা থেকে নকল কীটনাশক তৈরীর সরঞ্জাম, মালামাল এবং বিপুল পরিমান নকল কীটনাশকসহ আবুল হাশেম নামের একজনকে আটক করেছে। সে শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের খাসপাড়া গ্রামের নূরুল ইসলামের ছেলে। ওই ঘটনায় ১৫ অক্টোবর বুধবার বিশেষ ক্ষমতা আইনে নকলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ৫ দিনের রিমান্ড চেয়ে গ্রেফতার হওয়া আবুল হাশেমকে বিকেলে আদালতে সোপর্দ করা হয়।
জানা যায়, ওই ব্যবসায়ী ও তার এক সহযোগী ৪ মাস আগে জালালপুর গ্রামের আমিনুল ইসলামের দু’টি ঘর ভাড়া নিয়ে কারখানা স্থাপন করে নকল কীটনাশক বাজারে বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে নকলা থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে ১শ ৫৯ কার্টুন বিভিন্ন কোম্পানির মোড়ক লাগানো নকল কীটনাশকসহ বালু, ছোটপাথর রংসহ কীটনাশক তৈরির উপকরণ জব্দ করে। ওই সময় পালাতে গেলে আবুল হাশেমকে গ্রেফতার করা হয়।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম হায়দার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads