ads

বুধবার , ১৫ অক্টোবর ২০১৪ | ১০ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইন্টারনেটে নগ্ন ছবি প্রকাশ করায় কলেজছাত্রীর আত্মহত্যা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ১৫, ২০১৪ ৯:০০ অপরাহ্ণ

Suicide 2মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে ইন্টারনেটে নগ্ন ছবি প্রকাশ করে দেয়ায় লজ্জা ও অপমানে এক কলেজ ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। ১৫ অক্টোবর বুধবার উপজেলার দোহালী গ্রামের ওই ঘটনা ঘটে। এ ঘটনায় ইন্টারনেটে ছবি প্রকাশকারী বখাটে যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

Shamol Bangla Ads

থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ও উত্তরগ্রাম ইউপি চেয়ারম্যান শেখ শাহ আলম ফয়সাল জানান, উপজেলার দোহালী গ্রামের সনজিত চন্দ্র মন্ডলের কন্যা উপজেলা সদরের জাহাঙ্গীরপুর সরকারী ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী ছাত্রী বিথী রাণী মন্ডলের সাথে একই উপজেলার বিন্দারামপুর গ্রামের বীরেন চন্দ্র মন্ডলের পুত্র হীরেন চন্দ্র মন্ডলের (রকি) (২২) প্রেমের সম্পর্ক চলে আসছিল দীর্ঘদিন ধরে। প্রেমের সম্পর্কের সূত্র ধরে রকি বিভিন্ন সময় গোপনে মোবাইল ফোনে বীথির নগ্ন ছবি তুলে রাখে। নগ্ন এসব ছবি ইন্টারনেটে প্রকাশ করে দেয়ার হুমকী দিয়ে রকি বিভিন্ন সময় বীথির পরিবারকে ব্লাক মেইলিং করার চেষ্টা করে। বিথীর পরিবার প্রতারক রকির প্রস্তাবে রাজি না হলে রকি বীথির এসব ছবি ইন্টরনেটে এবং তার বন্ধুদের মোবাইলে ছড়িয়ে দেয়। ঘটনাটি স্থানীয় লোকজনের মধ্যে ব্যাপকভাবে জানাজানি হলে লজ্জা ও অপমানে বিথী রানী ১৪ অক্টোবর মঙ্গলবার রাতে নিজ বাড়িতে বিষপান করে। বিষপানে গুরুতর অসুস্থ্য বিথীকে রাতেই মহাদেবপুর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার মারাত্মক অবনতি ঘটলে বিথীকে নওগাঁ সদর হাসপাতালে নেয়ার পথে ১৫ অক্টোবর বুধবার সে মারা যায়। এ ঘটনায় বিথীর পিতা সনজিত চন্দ্র মন্ডল থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করেছেন।

Need Ads