ads

মঙ্গলবার , ১৪ অক্টোবর ২০১৪ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিদ্যুৎস্পৃষ্টে কলারোয়ার এক ব্যক্তির মৃত্যু

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ১৪, ২০১৪ ৮:৪০ অপরাহ্ণ
বিদ্যুৎস্পৃষ্টে কলারোয়ার এক ব্যক্তির মৃত্যু

আরিফ মাহমুদ, কলারোয়া (সাতক্ষীরা) : বিদ্যুৎস্পৃষ্টে কলারোয়ার এক ব্যক্তির করুণ মৃত্যু হয়েছে। মৃত্যুবরণকারী শফিকুল ইসলাম (৩০) উপজেলার কেঁড়াগাছি গ্রামের আ.ওহাব মোল্যার পুত্র। সোমবার বেলা দেড়টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী গ্রামে এ মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে। নিহতের ছোটভাই শরিফুল ইসলাম মঙ্গলবার জানান, তাদের কুশখালী গ্রামের পুরাতন বাড়ির পাশে একটি ছোট গাছে বাশেঁরখুটি লাগানোর সময় অসাবধানতা বশত: ওই বাঁশের খুটি বিদ্যুতের তারে লাগলে বিদুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই শফিকুল ইসলামের মৃত্যু হয়। তার অকাল মৃত্যুতে পিতা-মাতা, স্ত্রী ও ২পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী শোকে বিহবল হয়ে পড়েছে। সোমবার বাদ মাগরিব নামাজে জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। স্থানীয় সূত্র জানিয়েছে, সরকারি মেইন বিদ্যুতের খুটির তার অত্যন্ত নিচু দিয়ে যাওয়ায় এ দূর্ঘটনাটি ঘটে। হাই ভোল্টেজের ওই বিদ্যুতের তার এতটাই নিচদিয়ে গিয়েছে যে, ছোট বাচ্চারাও পাটকাটি দিয়ে-ই ওই তারে সংযোগ পেতে পারে। দায়িত্বজ্ঞানহীন ভাবে এ বিদ্যুতের তার নিচু দিয়ে দেয়ার পিছনে জড়িতদের শাস্তি ও অবিলম্বে ওই তার হাতের নাগালের উপরে উঠানোর জন্য জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Shamol Bangla Ads

কলারোয়ায় বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ১ম রাউন্ডের শেষ খেলা
কলারোয়ার চন্দনপুর হারালো শ্যামনগর ঈশ্বরীপুরকে

কলারোয়ায় ৪র্থ বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ১ম রাউন্ডের ৪র্থ ও শেষ খেলায় কলারোয়ার চন্দনপুর বলাকা সংঘ ১-০ গোলে শ্যামনগর ঈশ্বরীপুর শেখ এন্টারপ্রাইজকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করেছে। মঙ্গলবার বিকেলে কলারোয়া ফুটবল মাঠে আয়োজিত ওই খেলার প্রথমার্ধের ২২মিনিটে চন্দনপুরের ৭নং জার্সি পরিহিত জাহিদ বিজয় সূচক একমাত্র গোলটি করেন। মাঠের চারিধারে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলাকে আরো প্রাণচাঞ্চল করে তোলে। আগামী ২১অক্টোবর মঙ্গলবার ২য় সেমিফাইনালে চন্দনপুর বলাকা সংঘ মুখোমুখি হবে অপর সেমিফাইনালিস্ট কলারোয়া ফুটবল একাডেমির। খেলাটি পরিচালনা করেন মাসউদ পারভেজ মিলন, ফারুক হোসেন স্বপন, মোশারফ হোসেন ও ৪র্থ রেফারী আলহাজ্ব আ.রহিম বাবু। মঞ্চে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন উপজেলা ক্রীড়া সংস্থার সা.সম্পাদক জাহিদুর রহমান খাঁন চৌধুরী, কপাই সা.সম্পাদক এড.শেখ কামাল রেজা, অধ্যক্ষ শহীদুল আলম, প্রধান শিক্ষক আ.রব, আজহারুল ইসলাম, হরিসাধন ঘোষ, কপাই সহ.সভাপতি শেখ শহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক বদরুজ্জামান বিপ্লব, ফ্রেন্ডস স্পোটিং ক্লাবের যুগ্ম সম্পাদক রমজান আহম্মেদ, ক্রীড়া সম্পাদক রেজাউল করিম লাভলু, সমাজসেবক কাজী আ.ওহাব, কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, প্রভাষক জামিল আক্তার, আ’লীগ নেতা শহীদুল ইসলাম, সাবেক ফুটবলার দিলীপ ঘোষ, শিক্ষক সালাউদ্দীন, সিরাজুল ইসলাম, আ.গফফার, চন্দনপুর বলাকা সংঘের কর্মকর্তা আ.জব্বার, মাস্টার ইদ্রিস আলী, শফিকুল ইসলাম প্রমুখ। এমআর ফাউন্ডেশন, কলারোয়া পাবলিক ইন্সটিটিউট ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ ব্যবস্থাপনায় এ আসরের অর্থায়ন করছেন বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান। ধারাভাষ্যে ছিলেন প্রভাষক রফিকুল ইসলাম, মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন ও মীর রফিকুল ইসলাম। ১ম সেমিফাইনাল আগামী ১৮অক্টোবর শনিবার বিকেলে একই মাঠে ৮দলীয় নকআউট এ টুর্নামেন্টে পরষ্পর মুখোমুখি হবে মাধবকাটি পঞ্চমগ্রাম যুব সংঘ ও শার্শা এ্যাথলেটিকস ক্লাব, যশোর।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!