ads

সোমবার , ১৩ অক্টোবর ২০১৪ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চলে গেলেন মুক্তিযোদ্ধা ও স্বাধীন বাংলা বেতারের শব্দ সৈনিক মেহেরপুরের প্রসেনজিৎ বোস বাবুয়া

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ১৩, ২০১৪ ৭:২০ অপরাহ্ণ
চলে গেলেন মুক্তিযোদ্ধা ও স্বাধীন বাংলা বেতারের শব্দ সৈনিক মেহেরপুরের প্রসেনজিৎ বোস বাবুয়া

মেহের আমজাদ, মেহেরপুর : চলে গেলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা, স্বাধীন বাংলা বেতারের শব্দ সৈনিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্রী প্রসেনজিৎ বোস বাবুয়া। তার মৃত্যুতে মেহেরপুরে নেমে এসেছে শোকের ছায়া। ( রোববার দিবাগত রাত )গতকাল সোমবার রাত সাড়ে ৩ টার দিকে তার নিজ বাসভবন ‘বসুভিলা’-তে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Shamol Bangla Ads

দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত কারণে বিভিন্ন রোগে ভূগছিলেন। আজ সকাল ১০ টার দিকে তার মরদেহ নেয়া হয় শহিদ সামসূজ্হো পার্কে। ১১ টার দিকে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট ও জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এসময় সেখানে অন্যান্যের মধ্যে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহমেদ, সদর থানার ওসি (তদন্ত) তরিকুল ইসলাম, ভাষা সৈনিক ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন।
এর আগে জেলা পরিষদের পক্ষে প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মিয়াজান আলী, জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, জেলা বিএনপি’র পক্ষ থেকে মেহেরপুর-১ আসনের সাবেক এমপি মাসুদ অরুন, মেহেরপুর পৌরভার পক্ষে মেয়র আলহাজ মোতাচ্ছিম বিল্লাহ মতু, জেলা জজ আদালতের পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য, জেলা শিল্পকলার পক্ষে সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক সাইদুর রহমান, জেলা বিএমএ’র পক্ষে সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ, জেলা ন্যাপ’র পক্ষে রুহুল আমিন, সুজন’র পক্ষে সাধারণ সম্পাদক শামীম জাহাঙ্গীর সেন্টু, মেহেরপুর থিয়েটারের পক্ষে আনোয়ারুল হাসান, উদীচী শিল্প গোষ্ঠীর পক্ষে সভাপতি অ্যাড. ইব্রাহীম শাহীন, মেহেরপুর পৌর ডিগ্রি কলেজের পক্ষে অধ্যক্ষ এনামুল আজীমসহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক সংগঠন, সাংবাদিক ও বিভিন্ন মন্দির কমিটির পক্ষ থেকে তার মরদেহে শ্রদ্ধাঞ্জালী প্রদান করেন। পরে বামনপাড়া শ্মশানঘাটে তার অন্তেষ্ট্রিক্রিয়া সম্পন্ন হয়।
১৯৪০ সালের ১০ অক্টোবর প্রতাপশালী জমিদার বোস পরিবারের বসু ভিলায় জন্ম গ্রহণ করেন প্রসেনজিৎ বোস বাবুয়া। তার বাবার নাম শ্রী হিরন কুমার বোস ও মাতা শ্রীমতি অলোকা বোস। পড়া লেখা শেষ করে বাবার মৃত্যুর পর জমিদারী দেখাশোনার ভার নেন তিনি। আজন্ম অসাম্প্রদায়িক ও প্রগতিশীল ভাবনার এই মানুষটি শিক্ষাগুরু শিবনারায়ন চক্রবর্তীর কাছে অভিনয় হাতেখড়ি নিয়ে সাংস্কৃতিক অঙ্গনে প্রবেশ করেন। ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধে যোগ দেন। রনাঙ্গণের সৈনিকদের উৎসাহ দিতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সাথে যুক্ত হন। প্রখ্যাত নাট্যকার কল্যাণ মিত্রের অনুরোধে তার লেখা ‘জল্লাদের দরবারে’ নাটকে তিনি সৈয়দ হাসান ইমাম, আনোয়ারা, রাজু আহম্মেদ, আজমল হুদা মিঠু, সুমিতা দেবীসহ অনেক গুণী শিল্পির সাথে অভিনয় করে লাখো মুক্তিযোদ্ধাদের উৎসাহ যুগিয়েছেন। সাংবাদিক মার্ক টালি তার বাড়িতে আতিথেয়তা গ্রহণ করে মেহেরপুরের বিধ্বস্ত অবস্থার খবর সংগ্রহ করেছেন।

মেহেরপুরের গাংনীতে অস্ত্র ও বোমাসহ ৪ ছিনতাইকারী আটক

Shamol Bangla Ads

মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া জেটিএস নি¤œ মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্ত্বরে অভিযান চালিয়ে ছিনতাইকারী সন্দেহে চার যুবককে আটক করেছে র‌্যাব। এদের কাছ থেকে দুটি এলজি সার্টারগান, দুই রাউন্ড গুলি, চারটি হাতবোমা, দুটি দেশীয় অস্ত্র (তলোয়ার) উদ্ধার করা হয়েছে। রোববার রাত সাড়ে নয়টার দিকে ওই অভিযান চালায় র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের একটি বিশেষ অভিযান দল।
আটককৃতরা হচ্ছে- গাংনী পৌরসভাধীন চৌগাছা ভিটাপাড়ার আব্দুল লতিফের ছেলে সবুজ হোসেন (১৮), রাজুল হোসেনের ছেলে তানজিল হোসেন বিজয় (১৯), কিয়ামুদ্দীনের ছেলে জমিরুল ইসলাম ওরফে বাবু (২০) ও শমসের আলীর ছেলে কাবিরুল ইসলাম (২২)।
র‌্যাব-৬ গাংনী ক্যাম্প কমান্ডার এএসপি গোলাম রব্বানী (পিপিএম) জানান, ছিনতাই প্রস্তুতিকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র‌্যাবের কাছে খবর ছিল ওই চারজন সড়কে ছিনতাইয়ের লক্ষ্যে সেখানে গোপন বৈঠক করছিল। আটককৃতদের নামে গাংনী থানায় মামলা দায়ের পুর্বক সোপর্দের প্রক্রিয়া চলছে বলে জানান র‌্যাব ক্যাম্প কমান্ডার।

মেহেরপুরে অস্ত্র ও গুলি সহ সন্ত্রাসী শাহজামাল আটক

মেহেরপুর মুজিবনগর উপজেলার গোপালপুর গ্রাম থেকে হোসেন চৌকিদারের ছেলে সন্ত্রাসী শাহজামাল (৪২)কে আটক করেছে মুজিবনগর থানা পুলিশ। গতকাল সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করে। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মনিরুজ্জামান মোল¬া জানান, আটকের পর তার দেওয়া স্বীকারুক্তি অনুযায়ী বাড়ি তল্লাশি করে দেশে তৈরী একটি এলজি শার্টারগান ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। শাহজামাল মেহেরপুর ও চুয়াডাঙ্গা এলাকার একজন তালিকাভূক্ত সন্ত্রাসী। তার নামে মুজিবনগর থানায় ৫ টি মামলা আছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!