পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় শ্বশুর কর্তৃক পুত্রবধূ ও চাচা কর্তৃক ভাইজীকে ধর্ষনের ঘটনা ঘটেছে। ধর্ষিতা বৌমা মুমুর্ষূ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। অপরদিকে ধর্ষিতা ভাইজীকে থানাপুলিশ উদ্ধার ও ধর্ষক চাচাকে আটক করেছে। পৃথক এ দু’টি ধর্ষনের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
থানাপুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাগেছে, উপজেলার চাঁদখালী ইউনিয়নের মৌখালী গ্রামে ঘটনার দিন শুক্রবার রাতে সেলিম তালুকদার (৫০) তার পুত্রবধূকে জোর পূর্বক ধর্ষন করার পর হত্যা প্রচেষ্টা চালায়। রাতেই স্থানীয় লোকজন অচেতন অবস্থায় ধর্ষিতাকে উদ্ধার করে প্রথমে কয়রার জায়গীর মহল হাসপাতাল পরে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে তার অবস্থা আশংকাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ব্যাপারে ধর্ষিতার ভাই নূর হাসান জানান গত দু’মাস পূর্বে জাহাঙ্গীর জোর পূর্বক তার বোনকে বিবাহ করে। ঘটনার দিন অনেক কাকুতি মিনতি করেও নরপিষাশ শ্বশুরের হাত থেকে বোন নিজেকে রক্ষা করতে পারেনি। অপরদিকে গত বুধবার সন্ধ্যায় উপজেলার হরিঢালী ইউনিয়নের সনাতনকাটি গ্রামের জনৈক ব্যক্তির মাদ্রাসা পড়–য়া কন্যাকে তার চাচা নজরুল ইসলাম (১৮) নিজ বসতবাড়ীতে ডেকে নিয়ে জোর পূর্বক ধর্ষন করে। এ ঘটনায় থানাপুলিশ শনিবার সকালে ভিকটিম ভাইজিকে উদ্ধার ও ধর্ষক চাচা নজরুলকে আটক করেছে। পৃথক দু’টি ঘটনা প্রসংগে ওসি সিকদার আককাছ আলী জানান-ভাইজী ধর্ষনের ঘটনায় থানায় মামলা হয়েছে এবং ধর্ষককে আটক করা হয়েছে। ভিকটিমকে রোববার ডাক্তারী পরীক্ষার জন্য পাঠানো হবে। অপরদিকে বৌমা ধর্ষনের ঘটনায় পরস্পর বিরোধী বক্তব্য শোনা যাচ্ছে। তবে ধর্ষককে গ্রেফতারের পুলিশি চেষ্টা অব্যহত রয়েছে। এ ব্যাপারে ধর্ষিতার পক্ষ থেকে কেউ অভিযোগ দিলে মামলা নেয়া হবে বলে জানান।

পাইকগাছায় নসিমন দূর্ঘটনায় শিশু নিহত
খুলনার পাইকগাছায় নসিমন দূর্ঘটনায় ৪ বছরের এক শিশু কন্যার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার বিকালে গড়ইখালী বাসাখালী এলাকায়।
এলাকাবাসীসুত্রে জানাগেছে, উপজেলার গড়ইখালী ইউনিয়নের হোগলারচক গ্রামের শওকত মৃধার শিশু কন্যা রুমা খাতুন (৪) পার্শ্ববর্তী বাসাখালী নানার বাড়ী বেড়াতে গেলে ঘটনার দিন দুপুরে নানা শহর আলীর বাড়ীর সামনের রাস্তার উপর গেলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহি একটি নসিমন চাপা দিলে মারাত্মক আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৪টার দিকে তার মৃত্যু হয় বলে কর্তব্যরত চিকিৎসকরা জানান।

ক্ষুব্ধ নেতাকর্মীরা সাবেক এমপিকে তুলো ধুনা করলেন
পাইকগাছায় তৃনমূল নেতাকর্মীদের সাথে এমপি নূরুল হকের মতবিনিময় সভা
খুলনার পাইকগাছায় তীব্র ক্ষোভ প্রকাশ করে নবগঠিত উপজেলা আ’লীগের আহবায়ক কমিটি বাতিলে দাবী জানিয়েছে তৃনমুল নেতাকর্মীরা। শনিবার দুপুরে স্থানীয় এমপি’র সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সংগঠনের তৃনমূল নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেছেন একটি রাজনৈতিক সংগঠনের মুল ভিত্তি হচ্ছে তৃনমূল নেতাকর্মীরা। অথচ বিগত ৫ বছর তৎকালীন এমপি এ্যাড. সোহরাব আলী সানা সংগঠনের নেতাকর্মীদের উপেক্ষা করে জামায়াত-বিএনপি সমর্থিত নেতাকর্মী ও লোকদেরকে সুযোগ সুবিধা দিয়ে গেছেন। বর্তমান নবগঠিত কমিটিতেও জেল খাটা, ত্যাগী এবং সক্রিয় নেতাকর্মীদের উপেক্ষা করে অরাজনৈতিক, অসাংগঠনিক এবং বিতর্কিত লোকদেরকে স্থান দিয়ে পকেট কমিটি করা হয়েছে। আগামীতে দলকে সুসংগঠিত করতে বিতর্কিত ব্যক্তিদের নিয়ে গঠিত উপজেলা আ’লীগের নবগঠিত আহবায়ক কমিটি বাতিল পূর্বক পুনরায় শক্তিশালী কমিটি গঠনের আহবান জানান। দলকে সুসংগঠিত, ঈদ-পূজা পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও নির্বাচনী এলাকার উন্নয়ন পরিকল্পনার লক্ষ্যে স্থানীয় এমপি এ্যাড. শেখ মোঃ নূরুল হক এ মতবিনিময় সভার আয়োজন করেন। সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রবীন আ’লীগ নেতা গাজী মোহর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি এমপি নূরুল হক তৃনমূল নেতাকর্মীদেরকে সাথে নিয়ে এলাকার উন্নয়ন ও রাজনৈতিক কর্মসূচী বাস্তবায়নের ঘোষনা দেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-আ’লীগ নেতা রতন কুমার ভদ্র, নির্মল মন্ডল, অধ্যক্ষ লুৎফর রহমান, উপাধ্যক্ষ আফসার আলী, মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, ডেপুটি কামান্ডার আব্দুর রাজ্জাক মলঙ্গী, শেখ মনিরুল ইসলাম, নির্মল মজুমদার, যুগোল কিশোর দে, হেদায়েত আলী টুকু, ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, কাজী আব্দুস সালাম বাচ্চু, সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার, সরদার আনিছুর রহমান, পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ সাধু, গোলক বিহারী মন্ডল, বিজন বিহারী সরকার, সরদার গোলাম মোস্তফা, সৈয়দ আলী সরদার, দীপ্তি চক্রবর্তী, জয়দ্রথ বাছাড়, শেখ জামাল হোসেন, শংকর দেবনাথ, নির্মল ঢালী, অনুকুল চন্দ্র মন্ডল, পবিত্র মন্ডল, গাজী শফিকুল, এ্যাড. আব্দুর রশীদ, গাজী বেলাল উদ্দীন, মান্নান গাজী, কবির আহম্মেদ, ভূধর চন্দ্র বিশ্বাস, শেখ লুৎফর রহমান, চিত্ত রঞ্জন বাছাড়, গৌতম সাহা, বাসুদেব রায়, শেখ আনিছুর রহমান মুক্ত, শেখ আব্দুস সাত্তার, শেখ মাসুদুর রহমান, শেখ জিয়াদুল ইসলাম, শেখ রাসেল, পরেশ মন্ডল, কাজী জাহাঙ্গীর হোসেন, প্রনব কান্তি মন্ডল, অশোক ঘোষ, অখিল কুমার মন্ডল, তপন কুমার দেবনাথ, এসএম আমিনুর রহমান লিটু, আশরাফুল ইসলাম রাবুসহ শত শত আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক মাসুদুর রহমান মন্টু।




