নাটোর প্রতিনিধি : শনিবার দিনব্যাপী নাটোরের সিংড়ায় পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে ৬ জন মাদক সেবী ও তিনজন ব্যবসায়ীকে আটক করেছে সিংড়া থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে গাঁজা ও মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এস আই আব্দুল খালেক ও সৈকত হাসানের নেতৃত্বে দিনব্যাপী পৌর শহরের বাজার এলাকার একতা গরীব সংঘসহ বিভিন্ন মহল্লায় অভিযান পরিচালনা করে গাঁজা, ও মাদক সেবনের সরঞ্জামাদিসহ নয় জনকে আটক করা হয়। পরে সন্ধ্যা ৬ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন বিভিন্ন মেয়াদে তাদেরকে সাজা প্রদান করেন।
সাজাপ্রাপ্তরা হলো মাদক ব্যবসায়ী হাট সিংড়া মহল্লার আব্দুল জলিল ভান্ডারী (৫২), চকগোপাল মহল্লার কাওছার (২৩), উত্তর দমদমা মহল্লার ভাদু চন্দ্র দাস (৫২), মাদক সেবী সরকার পাড়া মহল্লার মন্নাফ (৩৩), দক্ষিণ দমদমা মহল্লার শরিফুল ইসলাম সূর্য (৩০), একই মহল্লার আতিক (২৫), গাইনপাড়ার আলী হায়দার (৪৪), মহিষমারী গ্রামের নিজাম উদ্দিন (৩২)। এর মধ্যে আব্দুল জলিল ভান্ডারীকে দশ হাজার টাকা জরিমানা প্রদান ও অন্যদেরকে তিন মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এছাড়া চকগোপাল মহল্লার আলহাজ্ব মোজাম্মেল হক কাজলের ছেলে রিফাত মাহমুদ পিয়াস (২৫) কে ইয়াবা সেবনের দায়ে এক বছর কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত।
সিংড়ায় অস্ত্রসহ ২ যুবক আটক

নাটোরের সিংড়া পৌরশহরের নিংগইন এলাকা থেকে রাজু আহমেদ (১৮) ও রিপন (১৯) নামের দুই যুবককে শুটারগান সহ আটক করেছে র্যাব-৫। শনিবার বিকেলে তাদেরকে আটক করা হয়।
র্যাব-৫ রাজশাহীর বাগমারা ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (এএসপি) আতিকুল ইসলাম জানান, যুবক রাজু ও রিপন ক্রেতা সেজে থাকা র্যাব সদস্যদের কাছে আস্ত্র বেচা কেনার সময় তাদেও আটক করে। এসময় তাদের কাছ থেকে শুটাগান উদ্ধার করা হয়। এরিপোর্ট লেখা পর্যন্ত তদন্তের স্বার্থে তাদের থানায় হস্তান্তর করা হয়নি।




