ads

রবিবার , ৫ অক্টোবর ২০১৪ | ১৭ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজাপুরে শেষ মুহূর্তে কোরবানির গরুর হাট পুরোদমে জমে উঠছে : দেশি গরুর কদর বেশি

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ৫, ২০১৪ ২:৫৪ অপরাহ্ণ
রাজাপুরে শেষ মুহূর্তে কোরবানির গরুর হাট পুরোদমে জমে উঠছে : দেশি গরুর কদর বেশি

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুর উপজেলায় শেষ মুহূর্তে কোরবানির গরুর হাট জমে উঠেছে। সাধারণত সপ্তাহে রোববার ও বৃহস্পতিবার দুই দিন হাট বসলেও ঈদুল আজহা উপলক্ষে উপজেলার প্রধান গরুর হাট বাগড়িসহ বাদুরতলা, পুটিয়াখালি, লেবুবুনিয়া, গালুয়া, পুরাতন জেলখান এলাকাসহ বিভিন্ন স্থানে এখন গরুর হাট বসছে। ঈদুল আজহার আর মাত্র ১দিন বাকি। আর তাই পরিবার পরিজনের সাথে একত্রে কোরবানির ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে দেশের বিভিন্ন স্থান থেকে বাড়িতে আসতে শুরু করেছে মানুষ। যারা আগে ভাগেই এসে পড়েছে, তারা শেষ মুহূর্তে কোরবানির গরু কিনতে ব্যস্ত সময় পার করছে। বাগড়ি গরুর হাটে সরেজমিনে দেখা গেছে, বিশাল জায়গা জুড়ে গরুর হাট বসে। এর অধিকাংশ জায়গায় শামিয়ানা টাঙিয়ে দেশি-বিদেশি গরু সারিবদ্ধ করে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছে। যশোর, সাতক্ষীরাসহ বিভিন্ন স্থান থেকে বিভিন্ন দামের গরু আনা হচ্ছে এসব হাটে বিক্রির জন্য। ক্রেতারা জানান, গত বছরের চেয়ে এ বছর গরুর দাম কম। তবে দেশি গরুর চাহিদা বেশি। বর্তমানে এসব গরুর হাটে রাজাপুর উপজেলা ছাড়াও বরিশাল, পিরোজপুর, কাউখালীসহ দেশের বিভিন্ন স্থান থেকে ক্রেতারা গরু কিনতে আসে। রাজাপুর থানার ওসি মাসুদুজ্জামান জানান, সকল ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তিনি নিজেই গরুর হাটে নজরদারি করছেন। এছাড়াও পুলিশ ও প্রশাসনের কড়া নড়র দারি রয়েছে।

Shamol Bangla Ads

রাজাপুরে শারদীয় দূর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় পুলিশ-প্রশাসন সফল

ঝালকাঠির রাজাপুর উপজেলায় শারদীয় দূর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় পুলিশ, র‌্যাব, আনসার ও প্রশাসন কঠোর ভূমিকা পালন করায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রতি বছর এ উপজেলা বিভিন্ন স্থানে প্রতীমা ভাঙচুরের ঘটনা ঘটলেও এ বছর পুলিশ-প্রশানের কঠোরভাবে দায়িত্ব পালন করায় উপজেলার ২১টি পূজা মন্ডপে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে শারদীয় দূর্গাপূজা সম্পন্ন হয়েছে। সংবাদকর্মীরা উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে মন্ডপের নেতৃবৃন্দ বলেন, এ বছর শারদীয় দূর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় পুলিশ, র‌্যাবসহ আইশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেশ কঠোর ছিল বিদায় কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তা ছাড়া মন্ডব পরিচালনাকারীরাও বেশ তৎপর ছিল। বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে দেখা গেছে, প্রত্যেক মন্ডবে পুলিশ, আনসার মোতায়েন করা হয়েছে। এছাড়াও র‌্যাব ও পুলিশের ভ্রাম্যমান টিমও টহল দিয়েছে। এ বিষয়ে রাজাপুর থানার ওসি মাসুদুজ্জামান বলেন, শারদীয় দূর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য পুলিশ বেশ কঠোরভাবে দায়িত্ব পালন করেছে এবং সকলের সহযোগীতায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শারদীয় দূর্গাপূজায় সম্পন্ন করতে সক্ষম হয়েছি।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads