শ্যামলবাংলা বিনোদন : অসম্ভবকে সম্ভব করে দেওয়া চলচ্চিত্র নায়ক অনন্ত জলিল। চলচ্চিত্রের নায়ক থেকে হয়েছেন বিজ্ঞাপনের মডেল। এবারের ঈদে তিনি প্রথমবারের হাজির হচ্ছেন উপস্থাপক হিসেবে। দেশ টিভির জন্য নির্মিত ‘ফেস টু ফেস: অনন্ত জলিল’ নামের একটি অনুষ্ঠানে উপস্থাপনা করবেন তিনি। তাঁর সঙ্গে অনুষ্ঠানে হাজির হবেন জনপ্রিয় অভিনয়শিল্পী, ব্যবসায়ী, রাজনীতিবিদ, সংগীতশিল্পী, লেখক, বুদ্ধিজীবীরা। অনুষ্ঠানটি প্রচারিত হবে ঈদের দিন থেকে পরবর্তী ৭ দিন রাত ৯টায়।
এ বিষয়ে অনন্ত বলেন, ‘আগে বিভিন্ন টক শোতে অতিথি হয়ে হাজির হয়েছি। এবারই প্রথম নিজে উপস্থাপনা করলাম। উপস্থাপনা করতে গিয়ে বুঝেছি কাজটি আসলেই কঠিন।’




