ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশ কেন্দ্রে বৃহস্পতিবার রাতে বিজিবি’র উদ্যোগে চোরাচালান প্রতিরোধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কাংশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অবৈধভাবে সীমান্তে প্রবেশ মাদক দ্রব্য, শিশু পাচারসহ চোরাচালান প্রতিরোধের উপর গুরুত্বরাপ করে। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ বর্ডার গার্ড ২৭ ব্যাটেলিয়ন ময়মনসিংহের সেক্টর কমান্ডার কর্নেল মোঃ আশরাফুল আলম পিএসসি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ব্যাটেলিয়ন কমান্ডার লেঃ কর্নেল মোঃ নজরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, প্রফেসর আবুল হাসেম প্রমূখ। সভাটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন, নকসি সীমান্ত ফাঁড়ির কোম্পানী কমান্ডার মোঃ মাহবুবুর রশিদ। এ সভায় সীমান্তে বসবাসকারী শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




