মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর মহাদেবপুরে দেয়াল চাপায় এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত আরেক বৃদ্ধাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১ অক্টোবর বুধবার বিকেলে উপজেলার বুজরকান্তপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। পারিবারিক সূত্র এবং স্থানীয়রা জানান, ঘটনার সময় ওইগ্রামের আজিমুদ্দিনের পুত্র দিলবর আলীর শ্বাশুড়ি খাইরুন বেওয়া (৮০) এবং মা আলতাফুন বিবি (৭০) বাড়ির মাটির দেয়ালের পাশে বসে কাজ করছিলেন। হঠাতই দেয়ালটি ভেঙ্গে তাদের শরীরে পড়লে খাইরুন বেওয়া ঘটনাস্থলেই নিহত এবং আলতাফুন বিবি গুরুতর আহত হন।




