পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুর থেকে থেকে প্রকাশিত দৈনিক যুগের আলো ও অনলাইন পত্রিকা শ্যামল বাংলা, বজ্রকন্ঠ পত্রিকায় গত ২৬ সেপ্টেম্বর পীরগঞ্জের প্রতিবন্ধি রুহুল আমিন কে নিয়ে একটি ফিচার রিপোর্ট প্রকাশিত হয়।
সংবাদটি বিভিন্ন মহলে আলোড়ন সৃষ্টি করে এবং উপজেলা নির্বাহী অফিসার এ,টি,এম জিয়াউল ইসলামের দৃষ্টিগোচর হয়। অবশেষে গত মঙ্গলবার রুহুলআমীন ও তার পিতা তাজুল ইসলামের দুর্দশা খানিকটা লাঘবের উদ্দেশ্যে একটি নতুন ভ্যান উপজেলা চত্বর থেকে প্রদান করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোশাররফ হোসেন, পুজা উদযাপন কমিটির সভাপতি এ্যাডভোকেট সন্তোষ কুমার সরকার, চন্ডিপুর স: প্রা: বিদ্যালয়ের প্রধান শিক্ষক (জেলা শ্রেষ্ঠ শিক্ষক) আমিরুজ্জামান সুমন, জাতীয় সাংবাদিক সংস্থার আহ্বায়ক ও দৈনিক যুগের আলো পত্রিকার (বর্ষসেরা) সাংবাদিক আব্দুল করিম সরকার, সাংবাদিক আতাউর রহমান সুজন প্রমুখ।

পীরগঞ্জে আজ চরমোনাই এর পীর সাহেব আসছেন
রংপুরের পীরগঞ্জে আজ বুধবার বিকাল ৩ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ পীরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল জনসভা ও হালকায়ে জিকির অনুষ্ঠিত হবে।
জানা গেছে, এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই বরিশাল), বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন রংপুর জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি হাফেজ মাওলানা মোসলেম উদ্দিন জিহাদী ও অন্যান্য ইসলামী নেতৃবৃন্দ এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন বলে দলীয় সুত্রে জানা গেছে।




