স্টাফ রিপোর্টার : দেবীর বোধনের মধ্য দিয়ে শেরপুরে বাঙালী হিন্দু সম্প্রদায়ের সর্বজনীন শারদীয় দুর্গোৎসব আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে প্রতিটি মন্ডপে ঘট স্থাপনের মাধ্যমে ষষ্ঠী পুজার কল্পারম্ভাদি করা হয়। ওই সময় প্রতিটি মন্ডপে বিপুল সংখ্যক ভক্তবৃন্দ প্রার্থনায় অংশগ্রহণ করেন। এ বছর শেরপুর জেলার সদর, নালিতাবাড়ী, নকলা, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলায় ১শ ৪৯ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

এদিকে মঙ্গলবার সকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, শেরপুর জেলা শাখার উদ্যোগে দেবীর আগমন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শেরপুর জেলা শহরের গোপালবাড়ী মন্দির থেকে আগমনী শোভাযাত্রাটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে ওই মন্দিরে এসে শেষ হয়। পরে এখানে পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে দরিদ্র ও দুস্থ মানুষের মধ্যে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হয়।
শেরপুরের জেলা প্রশাসক ও জেলা হাকিম মোহাম্মদ জাকীর হোসেন বলেন, উৎসবমুখর পরিবেশে ও নির্বিঘেœ শারদীয় দুর্গোৎসব পালনের জন্য প্রতিটি মন্ডপে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া বাড়তি নিরাপত্তায় র্যাব সদস্যরাও টহল দেবেন।




