ads

মঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর ২০১৪ | ১৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শুরু হলো শারদীয় দুর্গোৎসব

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
সেপ্টেম্বর ৩০, ২০১৪ ১২:২৬ অপরাহ্ণ

Durgaশ্যামলবাংলা ডেস্ক : সনাতন ধর্মের অনুসারীদের শক্তির দেবী ও বাঙালির সার্বজনীন উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৭টা ১৫ মিনিটে ষষ্ঠীপূজার মধ্য দিয়ে সূচনা ঘটে বাঙালির সার্বজনীন শারদোৎসবের। ৫ দিনের এ উৎসব শেষ হবে ৪ অক্টোবর (শনিবার) প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। দেশের সর্বত্র আজ থেকেই শুরু হলো শক্তির দেবীর আরাধনা ও উৎসবের আমেজ।
দুর্গোৎসব উপলক্ষে বাণীতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হিন্দু ধর্মাবলম্বীসহ দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসবকে ঘিরে সারাদেশে এখন বইছে উৎসবের আমেজ। দুর্গাপূজাকে আনন্দমুখর করে তুলতে দেশজুড়ে বর্ণাঢ্য প্রস্তুতি নেয়া হয়েছে।
শারদীয় দুর্গাপূজার প্রথম দিনে মঙ্গলবার ষষ্ঠীতে দশভুজা দেবী দুর্গার বোধন, আমন্ত্রণ ও অধিবাস; ষষ্ঠী তিথিতে সকাল ৯টা ৫৮ মিনিটের মধ্যে দেবীর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ এবং সায়ংকালে বোধনের মাধ্যমে দক্ষিণায়নের নিদ্রিত দেবী দুর্গার নিদ্রা ভাঙার জন্য বন্দনা পূজা করা হয়। সেই সঙ্গে দেবীর আমন্ত্রণ ও অধিবাসের মধ্যদিয়ে শুরু হয় মূল দুর্গোৎসব।
আগামীকাল বুধবার মহাসপ্তমী, বৃহস্পতিবার মহাষ্টমী ও কুমারী পূজা। তিথি অনুযায়ী, এবার শুক্রবার একই দিনে মহানবমী ও বিজয়া দশমী পড়েছে। তবে সারাদেশে শনিবার বিজয়া শোভাযাত্রা সহকারে প্রতিমা বিসর্জনের সিদ্ধান্ত হয়েছে।
এবার সারাদেশে প্রায় সাড়ে ২৮ হাজার পূজামণ্ডপে দুর্গোৎসব হচ্ছে বলে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জানিয়েছে। তবে সরকারি হিসাবে, সারাদেশের প্রায় ২৮ হাজার ১শ’টি মণ্ডপে পূজা হচ্ছে। ঢাকা মহানগরীতে এবার পূজামণ্ডপের সংখ্যা ২১৬টি, যা গত বছরের তুলনায় দুটি বেশি।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads