ads

মঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর ২০১৪ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নবীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
সেপ্টেম্বর ৩০, ২০১৪ ৬:৪৫ অপরাহ্ণ
নবীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিযনের রাইয়াপুর গ্রামে গতকাল সোমবার সকালে পুকুরের পানিতে ডুবে সুরাইয়া বেগম (২) নামে এক শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে নবীগঞ্জ শহরের বিশিষ্ট ব্যবসায়ী যুবলীগ নেতা রাইয়াপুর গ্রামের জাহেদ আলীর কন্যা। একমাত্র কন্যার মৃত্যুতে ওই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখিত সময়ে সে বাড়ীর সকলের অগোচরে খেলা করার সময় বাড়ীর পেছনের পুকুরে পড়ে যায়। অনেক খুজাখুজির পর তাকে ভাসমান অবস্থায় পুকুরের পানি থেকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

Shamol Bangla Ads

নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা দেওয়ান ফরিদ গাজী একাডেমিক ভবনের
ভিত্তি প্রস্থর স্থাপন করেন এমপি মুনিম চৌধুরী বাবু

নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের তাহিরপুর নয় মৌজা ইত্তেফাকিয়া আলীম মাদরাসায় গতকাল সোমবার দুপুরে ৪ তলা ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন কাজের আনুষ্টানিক ভাবে শুরু করা হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় প্রায় ৬৪ লক্ষ টাকা ব্যায়ে বীর মুক্তিযোদ্ধা দেওয়ান ফরিদ গাজী একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করেন প্রতিষ্টানের পরিচালনা কমিটির সভাপতি হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক এম এ মুনিম চৌধুরী বাবু। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ক্বাজী ওবায়দুল কাদের হেলাল, পৌর আওয়ামীলীগ সভাপতি হাজ্বী মুজাহিদ আহমদ,অধ্যক্ষ মাওলানা মোঃ আফজল হোসেন তালুকদার, প্রকৌশলী মাবুবুল আলম, পরিচালনা সদস্য আব্দুল কালাম আজাদ, দিলাওর হোসেন চৌধুরী, মোঃ হাজী নফিছ মিয়া, মোঃ সুলেমান মিয়া, শিক্ষক প্রতিনিধি আনসারুল ইসলাম, আলী আক্কাছ মোল্লা, মাষ্টার আব্দুল কাদির, ঠিকাদার ইমতিয়াজ রুবেল, দৈনিক যুগান্তর প্রতিনিধি মোঃ সরওয়ার শিকদার, আতাউর রহমান, জাহেদুর রহমান, ইউপি সদস্য আকাব মিয়া, আওয়ামীলীগনেতা নুর মিয়া, থানা যুবলীগ সদস্য নেছার আহমদ জগলু, যুবসংহতি নেতা বদরুল হাছান, নজির মিয়া, লিটন আহমেদ, হেলিম আহমেদ, ছাত্রলীগনেতা কাউছার কবির প্রমুখ।

Shamol Bangla Ads

নবীগঞ্জের কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী পেলেন সংশপ্তক কর্তৃক শিশুতোষ ছড়া সাহিত্যে ‘ভাসানী স্মৃতি পুরস্কার-২০১৪

জাতীয় পত্রিকাগুলোর সাহিত্য ও শিশু কিশোর পাতা, খুললেই যাঁদের লেখা পাওয়া যায় কবি ও ছড়াশিল্পী পৃথ্বীশ চক্রবর্ত্তী তাদের অন্যতম। এক যুগেরও বেশি সময় ধরে তিনি শিশু-কিশোরদের জন্য ছড়া-কবিতা এবং বড়দের জন্য কবিতা, সমকালীন ছড়া, অণুকাব্য ইত্যাদি লিখে যাচ্ছেন। গতকাল ২৬ সেপ্টেম্বর ২০১৪ খ্রিঃ তারিখ শুক্রবার বিকাল ৫.৩০ ঘটিকায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে (জাতীয় প্রেস ক্লাবের বিপরীতে) “সংশপ্তক” ও “আমরা কুঁড়ি”র যৌথ আয়োজনে “বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০১৪” উপলক্ষে ‘কৃতি শিশু শিল্পী সংবর্ধনা’, মজলুম জননেতা মরহুম মাওলানা আব্দুল হামিদ খাঁন ভাসানী স্মরণে “ভাসানী স্মৃতি পুরস্কার” ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশুতোষ ছড়া সাহিত্যে বিশেষ কৃতিত্ব অর্জনের স্বীকৃতি স্বরূপ কবি ও ছড়াশিল্পী পৃথ্বীশ চক্রবর্ত্তী কে অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রীম কোর্টের সাবেক বিচারপতি সিকদার মকবুল হক “ভাসানী স্মৃতি পুরস্কার-২০৪” তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উক্ত অনুষ্ঠানের সভাপতি যোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, কথাসাহিত্যিক মঈনুদ্দিন কাজল, বিশেষ অতিথি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের ভাইস চেয়ারম্যান, কর কমিশনার বীর মুক্তিযোদ্ধা ড.এস.এম.জাহাঙ্গীর আলম, সংশপ্তকে’র চেয়ারম্যান মোস্তাক আহমেদ লিটন, আমরা কুঁড়ি’র মহাসচিব ফেরদৌস আরা বন্যা, অধ্যক্ষ শামীম নূর, বাংলাদেশ শিশু সংগঠন ঐক্যজোটের সাধারণ সম্পাদক শিশু সাহিত্যেক হানিফ খাঁন, আমরা কুঁড়ি’র উপদেষ্টা শফিকুল ইসলাম কাঞ্চন, শিক্ষা মন্ত্রণালয়ে কর্মরত নিরঞ্জন চক্রবর্ত্তী, কবি সংসদ বাংলাদেশের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম কনক প্রমুখ।

এছাড়াও তিনি দুর্বার ম্যাগাজিন সম্পাদনায় ‘বাসন্তী সাহিত্য পুরস্কার-২০০২’, ‘কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ পুরস্কার-২০০৬’, ‘বাংলাদেশ পয়েটস ক্লাব ও বাংলাদেশ পল¬ী সাহিত্য গবেষণা পরিষদ’ কর্তৃক কবিতায় ‘জাতীয় সাহিত্য সম্মেলন সম্মাননা-২০১৪’, ‘আমীর প্রকাশন ও এডুকেশন কালচালার লিটারেচার রিচার্স ডেভেলফম্যন্ট’ কর্তৃক ছড়া সাহিত্যে ‘আমীর প্রকাশন সাহিত্য পুরস্কার-২০১৪’, সাপ্তাহিক বর্ণমালা কর্তৃক ছড়া সাহিত্যে ‘বাংলার বর্ণমালা ২০১৪’ লাভ করেন।

নবীগঞ্জে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

পুলিশ-জনতা সম্মিলিতভাবে কাজ করলে জনতা-পুলিশের দুরত্ব কমে যাবে। এ ক্ষেত্রে পুলিশ-জনতা উভয় পক্ষকেই এগিয়ে আসতে হবে। আর এর মধ্যদিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ সার্বিক উন্নয়ন সম্ভব। গতকাল বিকেলে নবীগঞ্জ থানা ও উপজেলা পুলিশিং ফোরাম কর্তৃক আয়োজিত ওপেন হাউজ ডে উপলক্ষে এক সভায় বক্তাগন এসব কথা বলেন। সভায় পুলিশিং কমিটি নিয়ে বেশিরভাগ বক্তা ওই কমিটিকে পকেট কমিটি বলে আখ্যায়িত করে তা সকলের সাথে আলোচনা করে ঢেলে সাজানোর দাবি করেন। অতিরিক্ত পুলিশ সুপার দাবি মেনে নিয়ে সহকারী পুলিশ সুপার (উত্তর সার্কেল) মোঃ নাজমুল ইসলামকে নয়া কমিটি গঠনের দায়িত্ব দেন।
সহকারী পুলিশ সুপার (উত্তর সার্কেল) মোঃ নাজমুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ লুৎফর রহমান,পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী,ইউপি চেয়ারম্যান সমিতির সহ-সভাপতি এডভোকেট জাবেদ আলী,উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল,সাবেক ইউপি চেয়ারম্যান জাসদ নেতা আব্দুর রউফ,আওয়ামীলীগ নেতা আলহাজ্ব শাহনেওয়াজ গাজী মিলাদ। এসআই শাহজাহান সিরাজ ও কমিউনিটি পুলিশিং উপজেলা শাখার সাধারণ সম্পাদক শামীম আহমেদের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন থানা মসজিদের ইমাম মাওলানা জাহাঙ্গীর আলম ও গীতা পাঠ করেন শিক্ষক মধুসুদন ভট্টাচার্য। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদেও সাবেক সভাপতি মিহির কুমার রায়,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম,নবসধ প্রেসক্লাব সভাপতি এটিএম নূরুল ইসলাম খেজুর,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্মাপদ আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী,উপজেলা জাপার সাধারণ সম্পাদক মাহমুদ চৌধুরী,কৃষকলীগনেতা এড.শাহনুর আলম ছানু,আওয়ামীলীগনেতা এড.গতিগোবিন্দ দাশ,এড.মুজিবুর রহমান কাজল,ইউপি চেয়ারম্যান সমর চন্দ্র দাশ,নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এমএ আহমদ আজাদ,মেরাজ মিয়া,বাউসা ইউপি প্যানেল চেয়ারম্যান সাদিকুর রহমান শিশু,ইউপি সদস্য মির্জা তাহমিনা বেগম,ফজলুল কবির,শ্রমিকলীগনেতা দিলশাদ মিয়া,সাংবাদিক এমএ বাছিত,আব্দুন নুর,বদরুল ইসলাম বকুল,গৌতম রায়,শেখ জামাল,আনসার ভিডিপি কমান্ডার এমএ খালেক,লিটন দেব প্রমুখ। আসন্ন দূর্গোৎসব ও ঈদুল আজহাকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতি সকলের দৃষ্টি রাখার বিষয়টিও গুরুত্ব হিসেবে আলোচিত হয়। সভায় ওপেন হাউজ ডে নাম পরিবর্তন করে বাংলায় সমার্থ নামকরণের প্রস্তাবসহ শহর থেকে মদের পাট্টা সরানোর দাবি উঠে। সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতিকে বেশ কয়েকবার অনুরোধ করা হলেও বক্তব্য রাখেননি। তবে মাইক ছাড়া অনানুষ্টানিক বক্তৃতায় তিনি উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটি গঠন প্রক্রিয়ার সমালোচনা করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!