ads

মঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আমতলীতে পিতার বিরুদ্ধে কন্যার মামলা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
সেপ্টেম্বর ৩০, ২০১৪ ৫:১৫ অপরাহ্ণ
আমতলীতে পিতার বিরুদ্ধে কন্যার মামলা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে এক কন্যা তার বাবা ও মায়ের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে আদালতে মামলা দায়ের করেছেন । আমতলী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পপি আক্তার বাদী হয়ে গত রোববার আমতলীর জ্যেষ্ঠ বিচারিক আদালতে তার বাবা ও মা, মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার গোবরদি গ্রামের বাসিন্দা জামাল মাঝি ও বিউটি বেগমের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।মামলায় বাদিনী অভিযোগ করেন, ২০০৭ সালে তার বাবা জামাল মাঝি বিদেশ যাওয়ার জন্য জরুরী প্রয়োজনে তার ও জামাতা মো. সাঈদুল ইসলামের কাছ থেকে তিন লাখ টাকা ধার নেন এবং এক বছরের মধ্যে তা পরিশোধের অঙ্গিকার করেন। কিন্তু গত ৭ বছরেও তা পরিশোধ না করে মা বিউটি বেগমের প্ররোচনায় এ বছরের ২৭ সেপ্টেম্বর উক্ত টাকা পরিশোধ করতে অস্বীকার করেন।আদালত মামলাটি আমলে নিয়ে আসামী জামাল মাঝির বিরুদ্ধে সমন জারী করেছেন এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ।

আমতলীতে আমন চাষীদের অনুদান প্রদান

Shamol Bangla Ads

আমতলী (বরগুনা) প্রতিনিধি : সিডর, মহাসেন, ঘূর্ণিঝড় ও দুর্যোগ কবলিত বাংলাদেশের সর্বদক্ষিনের জেলা বরগুনায় গতকাল সকালে বেসরকারী সংস্থা ব্র্যাকের আয়োজনে আমন মৌসুম-২০১৪ তে চাষীদের উফশী আমন চাষ পরবর্তী চাষ, সার ও কীটনাশকের অনুদান বিতরনের উপর এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরগুনা সদর উপজেলার নির্বাহী অফিসার গোলাম মোহাম্মদ ভুইয়া, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ কবির হোসেন ও ব্র্যাক বরগুনা সদরের সিনিয়র উপজেলা ব্যবস্থাপক মোঃ মাহবুবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন ব্লকের কৃষাণ-কৃষাণীরা ।অনুদান বিতরণ অনুষ্ঠানের শুরুতে উপজেলা নির্বাহী অফিসার ৬ নং বুড়িরচরর ইউনিয়নের বুড়িরচর গ্রামের বুড়িরচর ব্লকটি পরিদর্শন করেন। উক্ত ব্লকের কৃষক ৪৫ জন, জমির পরিমান-২৭.৭৫ একর, উপস্থিত কৃষক মোঃ ইউনুছ বলেন-“ব্র্যাকের প্রশিক্ষনে র্৮র্ -র্৬র্ দুরত্বে (সারি^চারা) সোজা লাইন করে লোগো পদ্ধতিতে ১২ সারি পর এক সারি বাদ রেখে চারা রোপন করি ও পরিমিত সার ব্যবহার করেছি। এখন ধানের অবস্থা খুবই ভাল আশা করছি। এর আগে আউশ মৌসুমেও প্রতিকুল পরিবেশে হাইব্রিড আলোড়ন ধান চাষ করেও বাম্পার ফলন পেয়েছি। বরগুনা সদর উপজেলার নির্বাহী অফিসার গোলাম মোহাম্মদ ভুাইয়া কৃষি জমির সর্বোত্তম ব্যবহারে ব্র্যাক ও ব্র্যাকের প্রশিক্ষনপ্রাপ্ত কৃষকদের উফশী ধান বি-আর-২২ এর আবাদ দেখে ভূয়ষী প্রসংশা করেন। আগামী মৌসুমগুলোতেও হাইব্রিড সূর্যমুখী ও ভূট্টা চাষাবাদের জন্য কৃষকদের কৃষি অফিসের পরামর্শ ও সহযোগীতার আশ্বস দেন।ব্র্যাক বরগুনা জেলার ৫ টি থানায় ৩১ টি ইউনিয়নে ৭৯ টি গ্রামে কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নের কর্যক্রম চালিয়ে যাচ্ছে। বরগুনা জেলায় ৫ টি থানায় দুই ফসলী জমিকে চিন ফসলে রুপান্তরিত করার জন্য জরিপের মাধ্যমে সেচ ও নিস্কাশন সুবিধাযুক্ত ১৮১৪.৬৫ একর জমিতে ৩ টি মৌসুমে ফসল আবাদের জন্য ৩৩৫৪ জান চাষী নির্বাচিত হয়ে রবি মৌসুমে ফসল আবাদ করে সূর্যসুখী, ভুট্টা ও সবজির বাম্পার ফলন পেয়েছে। বরগুনা সদর উপজেলার ৬ টি ইউনিয়নের ১৬ টি গ্রামে ৫৬৬.২৪ একর জমিতে ৮১৭ জন কৃষক ২০ টি কৃষি ব্লকে ফসল আবাদ করে বাম্পার ফলন পেয়েছে। চলতি আমন মৌসুমে বরগুনা সদর উপজেলার ৫ টি ইউনিয়নে ১০ টি গ্রামে ৩০০.৫০ একর জমিতে ৪৬৬ জন কৃষক ১০ টি ব্লকে ফসল আবাদ করেছে। তাছাড়াও ১১ জন কৃষক বসতবাড়িতে ১০.২১ বিঘা জমিতে খরিপ-২ সিম, (জাত: বারি-২), মূলা (জাত: সুফলা-৪০), শষা (জাত: ফুংটং), লাউ (জাত: হাইব্রিড আশা), বেগুন (জাত: সুরভি) আবাদ করে কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নের পদক্ষেপ নিয়েছে। পরিশেষে উপজেলা নির্বাহী অফিসার, ব্র্যাক খাদ্য নিরাপত্তা কর্মসূচি ও কৃষকের সাফল্য কামনা করে অনুদান বিতরণ করেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads