ads

সোমবার , ২৯ সেপ্টেম্বর ২০১৪ | ১৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

লোকসানের মুখে মেহেরপুরে কমছে কোরবানির গরুর খামার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
সেপ্টেম্বর ২৯, ২০১৪ ৪:৪৯ অপরাহ্ণ

Meherpur Eid Cattle pic-3মেহের আমজাদ, মেহেরপুর : কোরবানির ঈদকে ঘিরে প্রতি বছর মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন গ্রামে বাণিজ্যিকভাবে পালন করা হয় গরু-ছাগল। এবছর কুরবানির ঈদকে সামনে রেখে ঢাকাসহ বিভিন্ন কোরবানির পশু হাটে গরু বিক্রির জন্য চলছে শেষ মুর্হূতের প্রস্তুতি। তবে গত তিন/চার বছর ধরে একের পর এক লোকসানের ফলে আতংকে মধ্যে রয়েছেন এ জেলার গরুর খামারীরা।
জেলার গাংনী উপজেলার রাইপুর গ্রামের খামারী মোকলেছুর রহমান জানান, গরু পালন করে অনেক বেকার যুবক স্বাবলম্বি হয়েছেন। কিন্তু গত তিন/চার বছর অব্যহত লোকসানের ফলে তার মতো অনেকেই খামার বন্ধ করে দিয়েছেন। একই গ্রামের গরু পালনকারী হাসান জানান, এবার তার পালিত দু’টি বড় আকারের গরু ঢাকার বাজারে তুলবেন। গরুর খাবার ও ওষুধসহ পালন খরচ প্রতি বছরই বাড়ছে। কিন্তু সে তুলনায় গরুর দাম বৃদ্ধি পায়নি। কোরবানির হাট যেন বাজির ঘোড়ার মত। ভাগ্য খুললে ভাল, নয়লে প্রচুর খরচ করে পালন করা গরু পানির দরে বিক্রি করে বাড়ি ফিরতে হয়। অব্যহত লোকসানের মুখে ধার-দেনা করে যারা গরু পালন করেন তাদের দেনা পরিশোধ হচ্ছে না। ফলে অনেকেই বর্তমান সময়ে কোরবানির গরু পালন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। লোকসানের জন্য বানের জলের মত বিপুল পরিমাণ ভারতীয় গরু আমদানিকে দায়ী করলেন এ অঞ্চলের গরু পালনকারী ও খামারীরা।
মেহেরপুর জেলা প্রাণি সম্পদ অফিসের তথ্যমতে, গত বছরের চেয়ে এবার কোরবানির গরু পালন কিছুটা কমেছে। খামারের সংখ্যা কমলেও বাড়িতে বাড়িতে দু’য়েকটি করে গরু পালনের সংখ্যা প্রায় গত বছরের মতই রয়েছে। চলতি বছরে জেলার প্রায় আট হাজার গরু বিভিন্ন বাজারে বিক্রি হবে। তবে গত কয়েক বছরের মধ্যে এবারই বড় গরুর সংখ্যা একেবারেই কম। কেননা বড় গরুতে লোকসান বেশি।
খামারের সংখ্যা কমার বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শশাঙ্ক কুমার মন্ডল। তিনি জানান, জেলায় পালিত পশুর মধ্যে প্রায় ৫০ ভাগ পশু জেলায় জবাই করা হয়। বাকি অর্ধেক সরাসরি এবং বিভিন্ন হাটের মাধ্যমে ঢাকার কোরবানির পশু হাটে তোলা হয়। বিক্রির জন্য পশুর প্রয়োজনীয় পরিচর্যা দিতে মাঠ পর্যায়ে কাজ করছে জেলা প্রাণী সম্পদ অফিসের কয়েকটি টিম। খামারী ও গরু পালনকারীদের উৎসাহ দিতে সার্বিক সহযোগিতার মাধ্যমে পশুর নায্য মুল্য নিশ্চিত করার দাবি জানান তিনি।
গরু পালনকারীরা আরো জানান, গত কয়েক বছরের লোকসানের বোঝা মাথায় নিয়েই এবারো তারা যাবেন ঢাকার কোরবানির পশু হাটে। তাই হাট ও সড়কের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তারা।

Shamol Bangla Ads

বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা

“একত্রে জলাতঙ্কেও বিরুদ্ধে” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মেহেরপুওে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার কুকুরের কামড় থেকে রাক্ষা ও জলতঙ্ক রোগ সম্পর্কে সচেুনতার লক্ষে মেহেরপুর বড়বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদেও নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজেদা খাতুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. ইসমাইল ফারুক। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এসএম তৌফিকুজ্জামান। সিভিল সার্জন ডা. ইসমাইল ফারুক বলেন, জলাতঙ্ক প্রতিরোধে শিশুদেও সব সময় কুকুর থেকে দূওে থাকতে হবে। বিশেষ কওে বাচ্চাদেরকে কুকুরকে ঢিল ছোঁড়া থেকে বিরত থাকতে হবে। কারণ কুকুরের কামড় থেকে জলাতঙ্ক রোগ হয়ে থাকে। মেহেরপুর জেলা স্বাস্থ্য বিভাগ এ আলোচনা সভার আয়োজন করেন।

Shamol Bangla Ads

প্রধানমন্ত্রীর জন্মদিন পালনে গাংনীতে ছাত্রলীগের র‌্যালি

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৮তম জন্ম বার্ষিকী পালন উপলক্ষে মেহেরপুরের গাংনী শহরে আনন্দ র‌্যালি করেছে ছাত্রলীগ। গতকাল রোববার বেলা সাড়ে এসারটার দিকে উপজেলা ছাত্রলীগ কার্যালয় থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা এমপি সেলিনা আখতার বানু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক ও উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রেজা সেন্টুসহ নেতৃবৃন্দ। বাদ্যযন্ত্রেও তালে তালে নেচে গেয়ে উল্লাস প্রকাশ করেন র‌্যালিতে অংশগ্রহণকারী ছাত্রলীগ নেতাকর্মীরা।

মেহেরপুর আমদহ ইউপি’র ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন

মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল রোববার বিকেলে আমদহ ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে। ৫১ সদস্য বিশিষ্ট গঠিত কমিটিতে আব্দুল হান্নান সভাপতি ও সিরাজুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এ উপলক্ষে আমদহ ইউনিয়নের ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোঃ গোলাম রসুল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস। আমদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু বক্করের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক আনারুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রব বিশ্বাস, কোষাধ্যক্ষ আমানুল্লাহ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অ্যাড. কাজি শহিদুল্লাহ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম লিজন প্রমুখ।

মেহেরপুরের বর্শিবাড়িয়ার মাদক ব্যবসায়ী পিন্টুর ৬ মাসের কারান্ডাদেশ

মেহেরপুর সদর উপজেলার বর্শিবাড়িয়া গ্রামের মাদক ব্যবসায়ী শরিফুল ওরফে পিন্টুকে (৩০) ভ্রাম্যমান আদলত ৬ মাসের কারাদন্ডাদেশ দিয়েছেন। গতকাল রোববার দুপুরের দিকে বারাদী পুলিশ ক্যাম্প ইনচার্জ এএসআই আক্তারুজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে বারাদী বাজার থেকে ৫ পুরিয়া গাঁজাসহ পিন্টুকে আটক করে। পরে পুলিশ তাকে ভ্রাম্যমান আদালতে পাঠালে জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী তাকে ৬ মাসের কারাদন্ডাদেশ দেন। পরে আদালতের নির্দেশে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।

প্রধান মন্ত্রীর জন্মদিন উপলক্ষে মেহেরপুরে তরুন লীগের র‌্যালি অনুষ্ঠিত

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনা’র ৬৮ তম জন্মদিন উপলক্ষে মেহেরপুর জেলা তরুন লীগের উদ্যোগে শহরে র‌্যালি শেষে কেক কাটা হয়।
গতকাল রোববার বিকেলে জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। জেলা তরুন লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম কুমারের নেতৃত্বে র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের কাঁসারিপাড়া মোড়ে শেষ হয়। পরে সেখানে শেখ হাসিনা’র জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। র‌্যালি ও কেক কাটা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে তরুণ লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিউল কবির লিওন, শহর সভাপতি নূর হোসেন, তরুন লীগ নেতা উত্তম কুমার, শামীম হাসান, সোহানুর রহমান সোহান, নাসিম প্রমুখ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads