ads

সোমবার , ২৯ সেপ্টেম্বর ২০১৪ | ১৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাত পেরুলেই শুরু হচ্ছে শারদীয় দুর্গা উত্সব : কলারোয়ায় মন্ডপ সবার্ধিক পৌরসভায়

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
সেপ্টেম্বর ২৯, ২০১৪ ৪:০৯ অপরাহ্ণ

Puja Pic-14কলারোয়া (সাতক্ষীরা) থেকে আরিফ মাহমুদ :
রাত পেরুলেই শুরু হচ্ছে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উত্সব দুর্গাপূজা। কলারোয়া উপজেলার ১টি পৌরসভা ও ১২টি ইউনিয়নের ৩৫টি পূজামন্ডপে শারদীয় দূর্গোত্সব উদযাপন করতে প্রস্তত সংশ্লিষ্টরা। সবখানেই চলছে উৎসবের চূড়ান্ত সব আয়োজন। শেষ মুহূর্তের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে, প্রতিমার সৌন্দর্য ফুটিয়ে তুলছেন শিল্পীরা। মঙ্গলবার পালিত হবে মহাষষ্ঠী। দশমীতে প্রতিমা বিসর্যনের মাধ্যমে শেষ হবে এ উৎসব। আয়োজক কমিটি, প্রশাসন ও আইন শৃংখলারক্ষাকারী বাহিনী রয়েছেন ব্যাপক তৎপর। সূত্রে জানা গেছে, উপজেলার ৩৫টি পূজা মন্ডপের মধ্যে ৪টি অধিক গুরুত্বপূর্ণ, ১০টি গুরুত্বপূর্ণ ও বাকী ২১টি সাধারণ হিসেবে বিভিন্ন দিক দিয়ে গণ্য করা হচ্ছে। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সাহা ও সা.সম্পাদক সিদ্ধেশ্বর চক্রবর্তী জানান, ১০টি মন্ডপকে ঝুঁকিপূর্ণ মনে করছেন তারা। তারা আরো জানান, এবার উপজেলা প্রশাসন সরকারের তরফ থেকে পূজা মন্ডপ উন্নয়নের জন্য মন্ডপ প্রতি ৪৫৪ কেজি চাল বরাদ্দ দিয়েছে। উপজেলার সর্বাধিক কলারোয়া পৌরসভা এলাকায় ৬টি মন্ডপে পূজার আয়োজন করা হয়েছে। পৌর এলাকার মন্ডপগুলো হলো- তুলসিডাঙ্গা ঘোষপাড়া, তুলসিডাঙ্গা গোয়ালঘাটা, মুরারীকাটি উত্তর পালপাড়া, মুরারীকাটি দক্ষিণ পালপাড়া, গোপিনাথপুর ঘোষপাড়া ও ঝিকরা হরিতলা পূজামন্ডপ। বিভিন্ন ইউনিয়নের মন্ডপগুলো হলো- ১নং জয়নগর ইউনিয়নের ৫টি- উত্তর ক্ষেত্রপাড়া, খোরদো-বাঁটরা, জয়নগর মাতৃমন্দির, ধানদিয়া দাসপাড়া ও জয়নগর দক্ষিণ পাড়া দুর্গা পূজামন্ডপ, ২নং জালালাবাদ ইউনিয়ের ৪টি- বাঁটরা দাসপাড়া, কাশিয়াডাঙ্গা উত্তরপাড়া, কাশিয়াডাঙ্গা দক্ষিণপাড়া ও বৈদ্যপুর দাসপাড়া, ৩নং কয়লা ইউনিয়নের ১টি- কয়লা ঘোষপাড়া সার্বজনীন দুর্গা মন্দির, ৪নং লাঙ্গলঝাড়া ইউনিয়নের ২টি- লাঙ্গলঝাড়া ও খাসপুর, ৫নং কেঁড়াগাছি ইউনিয়নের ২টি- আইচপাড়া ও বাকসা দাসপাড়া, ৬নং সোনাবাড়িয়া ইউনিয়নের ২টি- সোনাবাড়িয়া মঠমন্দির ও বেলি দাসপাড়া, ৭নং চন্দনপুর ইউনিয়নের ২টি- চন্দনপুর ও মদনপুর, ৮নং কেরালকাতা ইউনিয়নের ২টি- কেরালকাতা ঠাকুরবাড়ি ও সাতপোতা, ৯নং হেলাতলা ইউনিয়নের ২টি- দামোদরকাটি ও শুভঙ্করকাটি মাতৃমন্দির, ১০নং কুশোডাঙ্গা ইউনিয়নের ৩টি- রায়টা, শিবানন্দকাটি ও কুশোডাঙ্গা, ১১নং দেয়াড়া ইউনিয়নের ৩টি- দেয়াড়া ঘোষপাড়া, পাকুড়িয়া ও পাটুলিয়া এবং ১২নং যুগিখালি ইউনিয়নের ১টি- বামনখালি বিনোদতলা সার্বজনীন পূজামন্ডপ। এদিকে, পবিত্র ঈদুল আয্হা ও শারদীয় দুর্গাপূজায় আইন শৃংখলা রক্ষার্থে ইউএনও অনুপ কুমার তালুকদারের সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, সার্বিক আইন শৃংখলা রক্ষার্থে সর্বোচ্চ পদক্ষেপ নেয়া হয়েছে। এ ব্যাপারে তিনি সকলের আন্তরিক সহযোগিতাও কামনা করেন।

Shamol Bangla Ads

কলারোয়ায় স্যানিটেশন উন্নয়নে পরিকল্পনা সভা অনুষ্ঠিত

কলারোয়ায় স্যানিটেশন উন্নয়নে যৌথ পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে পৌরসভার হলরুমে আয়োজিত ওই সভায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র গাজী আকতারুল ইসলাম। পৌরসভা ও ঢাকা আহ্ছানিয়া মিশনের আয়োজনে ওয়াটার এইড বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পৌরসভার সচিব সাইফুল ইসলাম। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম, মাগফুর রহমান রাজু, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা কুদরত-ই-খুদা, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, কলারোয়া প্রেসক্লাবের সা. সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, পৌর কাউন্সিলর মাস্টার মনিরুজ্জামান বুলবুল, শেখ জামিল হোসেন, জাহাঙ্গীর হোসেন, ইমাদুল ইসলাম, সেলিনা পারভীন, লুৎফুননেছা লুতু, প্রকৌশলী ওয়াজিহুর রহমান, শের আলি, প্রধান শিক্ষক সাজ্জাত হোসেন, আহসান উল্লাহ, মাস্টার মোস্তফা বাকী বিল্লাহ শাহী, রুনা লায়লা, রুহুল আমিন, কাজল বাবু, ব্র্যাক প্রতিনিধি আরাফাত খাঁন, আবু বকর সিদ্দীক লাভলু, সাংবাদিক জুলফিকার আলি, ফিরোজ জোয়ার্দ্দার প্রমুখ। অনুষ্ঠানে পৌরসভার প্রকল্পভূক্ত কয়েকটি মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ডবøুএলসিসি’র সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ঢাকা আহ্ছানিয়া মিশন’র ট্রেনিং ও ডকুমেন্টশন অফিসার মনিরুজ্জামান মিজান।

Shamol Bangla Ads

কলারোয়ায় তথ্য অধিকার দিবস উদযাপিত

তথ্যের অধিকার, সুশাসনের অঙ্গিকার ¯েøাগানকে সামনে রেখে কলারোয়ায় তথ্য অধিকার দিবস উদযাপিত হয়েছে। রবিবার সকালে এ উপলক্ষ্যে বের হওয়া র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ কুমার তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। উপজেলা পরিষদ ও সামাজিক সুরক্ষা ফোরামের আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশন ও অগ্রগতি সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অধ্যাপক এমএ ফারুক, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোশাররফ হোসেন, প্রধান শিক্ষিকা আবেদা খাতুন, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.আ.রহিম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিনুল ইসলাম, পরিসংখ্যান কর্মকর্তা তাহের মাহমুদ সোহাগ, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার, আনসার ভিডিপি কর্মকর্তা মাহবুবুর রহমান, সাতক্ষীরা অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আ.সবুর বিশ্বাস, কলারোয়া প্রেসক্লাবের সা.সম্পাদক রাশেদুল হাসান কামরুল, সাংবাদিক জুলফিকার আলী প্রমুখ। এদিকে, অগ্রগতির সংস্থার অফিসে সামাজিক সুরক্ষা ফোরামের দ্বি-মাসিক আলোচনা সভা শেখ ফারুক আহম্মেদ মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।

কলারোয়ায় বিদ্যুৎ সাশ্রয়ী ও জ্বালানী নিরপত্তায় গ্রাহকের ভূমিকা বিষয়ক আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা

বিদ্যুৎ সাশ্রয়ী ও জ্বালানী নিরপত্তায় গ্রাহকের ভূমিকা নিয়ে কলারোয়ায় আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরের দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যুৎ সাশ্রয়ী ও জ্বালানী নিরপত্তায় গ্রাহকের ভূমিকা শীর্ষক রচনা প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করেছে যথাক্রমে কলারোয়া গালর্স হাইস্কুলের ছাত্রী শামীমা আফরোজ, পাইলট হাইস্কুলের ছাত্র আবেদুর রহমান ও গালর্স হাইস্কুলের অদৃতা মামুন। সাতক্ষীরা পল্লী বিদ্যুত সমিতির আয়োজনে উপজেলার বিভিন্ন স্কুল ও মাদরাসার অর্ধশত শিক্ষার্থীরা রচনা প্রতিযোগিতায় অংশ নেয়। পুরষ্কার বিতরণী ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ কুমার তালুকদার। এসময় উপস্থিত ছিলেন মাধ্য.শিক্ষা কর্মকর্তা আবদুল হামিদ, ইউআরডিও আশরাফ হোসেন, মাধ্য.শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, প্রধান শিক্ষিকা আবেদা খাতুন, ঝাউডাঙ্গা পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম রেজাউল করিম খান, পল্লী বিদ্যুত সমিতির এলাকা পরিচালক সাংবাদিক সাইফুল্যাহ আজাদ, জুলফিকার আলী প্রমুখ।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads