উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ থেকেঃ নবীগঞ্জ উপজেলার বেশ কয়েকটি সড়কের অবস্থা এখন খুবই করুন। ফলে উপজেলা সদরের সাথে বিভন্ন গ্রামের মানুষ যোগাযেঙাগ করতে পড়েছেন চরম বিপাকে। এসবর্ াস্তাগুলো সংস্কার কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির কারনেই কদিন যেতে যেতেই সড়ক গুলোর স্থানে স্থানে ব্যাপক গর্তের সৃষ্টি হয়েছে। যার ফলে তা যেন ব্যবহারের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তাগুলো সংস্কার কাজের নামে কোন রকম জুড়াতালি দিয়ে সেরামত করার কারনে সরকারের সংস্কার কাজের উদ্দেশ্য বাস্তবায়িত হয়নি।। কর্তৃপক্ষকে ম্যানেজ করে ব্যাপক অনিয়ম, দুর্নীতি করেছে সংশ্লিষ্ট ঠিকাধারী প্রতিষ্টান। নিম্ন মানের মালামাল সরবরাহ ও অনিয়মের ফলে কাজ শেষ হতে না হতেই সড়কের অনেকস্থানে বড় বড় গর্ত ও ফাটল দেখা দিয়ে খানাখন্দে বেহাল দশায় পরিণত হয়েছে। এতে সড়ক দিয়ে চলাচলগামী দুরপাল্লাার বাসসহ ছোট বড় যানবাহন গুলো প্রতিনিয়তই দুর্ঘটনার সম্মুখিন হচ্ছে।
সরজমিনে দেখা যায়,নবীগঞ্জ উপজেলার নবীগঞ্জ-সাকোয়া সড়ক, কুর্শি-বান্দের বাজার সড়ক, বাংলাবাজার-গোপলা বাজার সড়ক নবীগঞ্জ-আউশকান্দি সড়ক,নবীগঞ্জ-বানিয়াচংসহ নবীগঞ্জ শহরের ওসমানী রোড ও শুভেচ্ছা কমিউনিটি সেন্টারের সামনে বৃষ্টির পানি জমে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে দিন দিন যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কগুলো। ফলে সড়কগুলো নিয়ে নবীগঞ্জ উপজেলার সাধারন মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। বিশেষ করে নবীগঞ্জ-সাকোয়া সড়ক, কুর্শি-বান্দের বাজার সড়কগুলোর বেশীর ভাগ অংশেই কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে রাস্তাগুলো যেন এখন মরন ফাঁদে পরিনত হয়েছে। প্রতিদিনই ঘটছে নানান সড়ক দূর্ঘটনা। এসব সড়কগুলোতে নিম্নমানের কাজ হলেও হবিগঞ্জ এলজিইডি অফিস ও নবীগঞ্জ এলজিইডি অফিস সংশ্লিষ্ট ঠিকাদারদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে দেখা যায়নি। যার ফলে সাধারন মানুষের দুর্ভোগের মাত্রা দিন দিন বেড়েই চলছে।




