ads

সোমবার , ২৯ সেপ্টেম্বর ২০১৪ | ১৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইদহে রাস্তা সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
সেপ্টেম্বর ২৯, ২০১৪ ৬:২৯ অপরাহ্ণ

Jhenidah 02ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের গান্না-কালীগঞ্জ সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। ২৯ সেপ্টেম্বর সোমবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার গান্না বাজারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী ও কৃষক সহ এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন। মানববন্ধন কর্মসূচি চলাকালে গান্না ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান লিটন, আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম মালিথা, আইয়ুব হোসেন, গৌকম অধিকারী, সালাম মেম্বর, নাসির উদ্দীন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন।

Shamol Bangla Ads

বক্তারা বলেন, কালীগঞ্জ উপজেলা শহর থেকে সদর উপজেলার গান্না বাজার সড়কের ১২ কিলোমিটার গত ৫ বছর ধরে সংস্কার করা হয়নি। সংস্কার না হওয়ায় সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। প্রায়ই সেখানে সড়ক দুর্ঘটনা ঘটছে। গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে এলাকার লক্ষাধিক মানুষ প্রতিদিন যাতায়াত করে। সড়ক ও জনপথ বিভাগের অধীন এ রাস্তাটি সংস্কারের জন্য টে-ার করা হলেও নানা অজুহাতে ঠিকাদার শাহিনুর আলম কাজ বন্ধ করে রেখেছেন। সড়কটি দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads