গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২দিন ব্যাপি কৃষক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে গোমস্তাপুর উপজেলা কৃষি প্রশিক্ষন কেন্দ্রে ফার্ম মেশিনারী টেকনোলজি ডেফেলপমেন্ট এন্ড ডিসিমিনেশন প্রজেক্ট (এফএমটিডিপি) এর আওতায় ও গোমস্তাপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কৃষক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ শাহ আলম ও কৃষি সম্প্রসারন অফিসার শরিফুল ইসলাম প্রশিক্ষনার্থী কৃষকদের প্রশিক্ষন দেন। এ সময় উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা তৌহিদুল ইসলাম, রাকিবউদ্দিন ও হাবিবুল্লাহ প্রমূখ। ধানের আগাছা দমন যন্ত্র (ব্র্ িউইডার), ফসল কর্তন যন্ত্র (ব্রি-ধান-গম রিপার),ধান মাড়াই যন্ত্র,ইঞ্জিন/মোটর চালিত মাড়াই যন্ত্র ব্রি ওপেন ড্রাম পাওয়ার থ্রেসার,সীডার (বীজ বপণ যন্ত্র),রাইস ট্রান্সপ্লান্টার,গুটি ইউরিয়া প্রয়োগযন্ত্র,ব্রি সীড ড্রায়ার,ব্রি ধান-গম পাওয়ার থ্রেসার প্রভৃতি যন্ত্রের বিষয়ে ব্যবহার, প্রয়োগ,সুবিধা-অসুবিধা ও সফলতা বিষয়ে প্রশিক্ষন দেয়া হয়। ২ দিন ব্যাপি এ কৃষক প্রশিক্ষনে ৪ ব্যাচে ১২০ জন কৃষক প্রশিক্ষন নিচ্ছে।




