ads

শুক্রবার , ২৬ সেপ্টেম্বর ২০১৪ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিংড়ায় শিশুর ভাসমান মৃতদেহ উদ্ধার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
সেপ্টেম্বর ২৬, ২০১৪ ৬:২২ অপরাহ্ণ
সিংড়ায় শিশুর ভাসমান মৃতদেহ উদ্ধার

নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় খালের পানি থেকে সিয়াম হোসেন (৫) নামের এক শিশুর ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার জোলার বাতা-বড়িয়াখাল এলাকা থেকে তার মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত সিয়াম পৌর শহরের দক্ষিণ দমদমা (ফলিয়া) এলাকার আব্দুস সোবহানের ছেলে বলে জানা গেছে।

Shamol Bangla Ads

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বুধবার বিকেলে সিয়াম তার প্রতিবেশীদের ভাইদের সঙ্গে খালের পাড়ে বেড়াতে যায়। বেড়ানোর এক পর্যায়ে সিয়াম খালের পানিতে পড়ে নিখোঁজ হয়। পরে বৃহস্পতিবার সকালে পাশবর্তী মাছ শিকারের বানার বাঁধের দয়েরে মৃতদেহ বেধে ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!