ads

বুধবার , ২৪ সেপ্টেম্বর ২০১৪ | ১০ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিরাজগঞ্জ প্রেসক্লাব সম্পাদক হেলাল উদ্দিনের নামে মামলা করায় প্রেসক্লাবের তীব্র নিন্দা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
সেপ্টেম্বর ২৪, ২০১৪ ৮:২৯ অপরাহ্ণ
সিরাজগঞ্জ প্রেসক্লাব সম্পাদক হেলাল উদ্দিনের নামে মামলা করায় প্রেসক্লাবের তীব্র নিন্দা

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন কে আসামী করে সিরাজগঞ্জ থানা ও কোর্টে পৃথক মামলা দায়ের করা হয়েছে। এনিয়ে সাংবাদিক সমাজে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অতি সম্প্রতি সয়াগোবিন্দ ও দিয়ারধানগড়া মহল্লার মধ্যেকার সংঘর্ষের ঘটনায় দিয়ারধানগড়া গ্রামের পক্ষ থেকে এসব মামলা করা হয়েছে বলে জানা গেছে। বিশিষ্ট সাংবাদিক হেলাল উদ্দিনের নামে মিথ্যা ও হয়রানী মুলক মামলা করায় সিরাজগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে। থানা ও আদালত সুত্রে জানা গেছে, দিয়ারধানগড়া গ্রামের জনৈক সাইফুল ইসলাম বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় একটি বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হয়। ১৪৭/১৪৮/১৪৯/৪৪৭/৪৪৮/৪২৭/৪৩৬/৩৭৯/ দঃবিঃ তৎসহ বিস্ফোরক দ্রব্য উপাদান ৩/৬ ধারায় এমামলা দায়ের করা হয়। মামলায় সাংবাদিক হেলাল উদ্দিনের অপর ২ ভাইকেও আসামী করা হয়েছে। এ মামলায় প্রধান বিবাদী করা হয়েছে সাংবাদিক হেলাল উদ্দিনকে। তবে কোন প্রকার তদন্ত ছাড়াই এমামলা গ্রহন করা হয়েছে বলে সাংবাদিক হেলাল উদ্দিন জানিয়েছেন। সিরাজগঞ্জ কোর্টে একই গ্রামের জনৈকা রেজিয়া বেওয়া বাদী হয়ে দ্রুত বিচার কোর্ট পিটিশন মামলা নং ২৩/২০১৪ এবং একই গ্রামের আব্দুল আলীম বাদী হয়ে আরো একটি দ্রুত বিচার পিটিশন মামলা করেছেন। এসব মামলায় হেলাল উদ্দিন সহ তার অপর ৩ সহোদরকে আসামী করা হয়েছে। এ মামলা বিজ্ঞ আদালত সিরাজগঞ্জ সদর থানার ওসিকে তদন্ত পুর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আদেশ দিয়েছেন। সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান এক বিবৃতিতে বলেন সম্প্রতি সিরাজগঞ্জ শহরের সয়াগোবিন্দ ও দিয়ারধানগড়া মহল্লার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং এই ঘটনায় সয়াগোবিন্দ মহল্লার ইকবাল হাসান খান কুন্নুর পুত্র ইমরান হোসেন প্রতিপক্ষের হামলায় নিহত হয়। এরই জের ধরে দিয়ারধানগড়া মহল্ল¬ায় ভাংচুরের ঘটনা ঘটে থাকতে পারে। কিন্ত হেলাল উদ্দিনের বাড়ী সয়াধানগড়া উত্তর পাড়া মহল্ল¬ায়। সয়াগোবিন্দ ও দিয়ারধানগড়া গ্রামের মধ্যেকার দির্ঘদিনের দ্বন্দ সংঘাতের সাথে সামাজিকভাবে কিংবা কোনভাবেই হেলাল উদ্দিন জড়িত থাকার কথা নয়। সংঘর্ষে লিপ্ত দুটি মহল্ল¬ার বাসীন্দা না হওয়া স্বত্বেও হেলাল উদ্দিনকে আসামী করে মামলা দায়ের উদ্দেশ্য মূলক এবং দুরভিসন্ধিমূলক বলে আমরা মনে করি। আমরা সিরাজগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে এবং সকল সাংবাদিক সমাজ এই মিথ্যা ও হয়রানী মূলক মামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং মিথ্যা ও হয়রানী মূলক মামলা প্রত্যাহারের দাবী করছি। এছাড়া আইন শৃংখলা বাহিনীর প্রতি যথাযথ ভূমিকা পালনেরও আহবান জানিয়েছেন তিনি।উল্লেখ্য হেলাল উদ্দিন প্রায় ৩০ বছর যাবৎ অতি সুনাম ও দক্ষতার সাথে সিরাজগঞ্জে সাংবাদিকতা করে আসছেন। তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ভোরের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার, দেশ টেলিভিশনের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি এবং সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক যুগের কথা পত্রিকার প্রকাশক সম্পাদক। তিনি সিরাজগঞ্জ প্রেসক্লাবের পর পর কয়েকবার সাংবাদিকদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সাধারন সম্পাদক।

Need Ads