শাহ্ আলম শাহী,দিনাজপুর : দিনাজপুরের পার্বতীপুরে তালেমুন নেছা মহিলা মাদ্রাসার পাহারাদার মনসুর আলীকে হত্যার পর ক্লাসরুমে রশি দিয়ে ঝুলিয়ে রেখেছে দুর্বৃত্তরা।

জানা গেছে, তালেমুন নেছা মহিলা মাদ্রাসার পাহারাদার রামপুর ইউনিয়নের শিঙ্গীমারী দরিখামার গ্রামের মৃত্যু মছর উদ্দিরের পুত্র মনসুর আলী(৫০) প্রতিদিনের ন্যায় গতকাল বিকেলে মাদ্রাস আসেন। রাতে কে বা কারা তাকে রাতে পরিকল্পিত ভাবে হত্যা করে মাদ্রাসার ক্লাসরুমের ছাদের বাশে দড়ি দিয়ে ঝুলিয়ে রাখে। আজ সকাল ৯টার দিকে একই এলাকার শফিউদ্দিনের কন্যা ৭ম শ্রেনীর ছাত্রী আদুরী প্রথমে তাকে দেখতে পায়। সে খবর দিলে লোকজন ছুটে আসে।
পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মাহামুদুল আলম, উপজেলা নির্বাহী আফিসার রাহেনুল ইসলাম সকাল ১০ টার দিকে ঘটনাস্থল পরির্দশন শেষে লাশ নামানো হয়েছে।




