ads

সোমবার , ২২ সেপ্টেম্বর ২০১৪ | ১৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সুন্দরবন সংলগ্ন নদীতে অস্বাভাবিক জোয়ার : শ্যামনগর পাউবোর ৮০ স্থানে ফাটল, আতঙ্কে ৩০ গ্রামের মানুষ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
সেপ্টেম্বর ২২, ২০১৪ ১:৩৫ অপরাহ্ণ

Siraj-20-9-14এস কে সিরাজ,শ্যামনগর (সাতক্ষীরা) : দূর্যোগপূর্ণ আবহাওয়ায় শ্যামনগর উপকুলীয় সুন্রবন সংলগ্ন খোলপেটুয়া,কপোতক্ষ, চুনা, আড়পাংগাসিয়া, কালিন্দা,মালন্ঞ নদীতে হঠাৎ অস্বাভাবিক জোয়ার বৃদ্ধি পাওয়ায় পাউবো বেড়ীবাঁধ গুলি ঝুঁকির মধ্যে পড়েছে।২৮ কিঃমিঃ বেড়ীবাধের ৮০ স্থানে ব্যাপক ফাটল ধরেছে ।পাউবোর বাঁধের তলদেশ দিয়ে লোনাপানি চুয়ে ভিতরে প্রবেশ করায় ৩০ গ্রামের মানুষের মধ্যে নদী ভাংগন আতঙ্ক বিরাজ করছে। আতঙ্কিত গ্রামবাসীরা রাত জেগে ফাটল কবলিত স্থান গুলো পাহারা দিচ্ছে বলে সরেজমিনে এলাকা পরিদর্শনে গেলে সাধারন মানুষ জানায় ।

Shamol Bangla Ads

উপজেলার গাবুরা ইউপি চেয়ারম্যান হাজী মাসুদুল জানান, পূর্ণিমা জোয়ারে সুন্রবন সংলগ্ন নদী গুলোতে অস্বাভাবিক জোয়ার বৃদ্ধি পেয়েছে। ইউনিয়নে পাউবো বেড়ীবাঁধের কানায় কানায় লোনাপানি টইটুম্বুর। নাপিতখালী, গাঙড়ামারী ও জেলেখালী এ তিনটি স্থানের পাউবো বেড়ীবাঁধ সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায়। ৯ নং সোরা গ্রামের গোলাম বারী ও আসের আলী জানান, নদীতে জোয়ার বৃদ্ধি পাওয়া মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
মুন্সীগঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল বলেন, মালঞ্চ নদীতে জোয়ার বৃদ্ধিতে ইউনিয়নের পূর্ব কালিনগর ভোলা সরদারের বাড়ী হতে পূর্ব প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত পাউবো বেড়ীবাঁধ ঝুঁকির মধ্যে পড়েছে। সরকার নির্মিত কার্পেটের রাস্তা অধিকাংশ ভেঙ্গে গেছে। ওই স্থান দিয়ে লোনা পানি ভিতরে প্রবেশ করছে। বিষয়টি পাউবো কর্তৃপক্ষকে অবহিত করেছেন বলে তিনি জানান।
পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান আমজাদুল ইসলাম বলেন, পূর্ণিমার জোয়ারে খোলপেটুয়া ও কপোতক্ষ নদীকে জোয়ার বৃদ্ধি পাওয়ায় ইউনিয়নের খোলপেটুয়া নদী সংলগ্ন ঝাপালি, কামালকাটি ও বন্যতলা এবং কপোতক্ষ নদী সংলগ্ন চাউলখোলা নামক স্থানে পাউবো বেড়ীবাঁধে ভাঙনের সৃষ্টি হয়েছে। এ অবস্থা দীর্ঘায়িত থাকলে যেকোন মুহুর্তে ক্ষতিগ্রস্থ স্থান ভেঙে পুরো পদ্মপুকুর ইউনিয়ন লোনা পানিতে তলিয়ে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে। মানুষের মাঝে আইলা আতক্স্ক বিরাজ করছে।
কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান আঃ হামিদ বলেন, ইউনিয়নের খোলপেটুয়া নদী সংলগ্ন জলকপাট (স্লুইচ গেট) ভেঙে লোনাপানি ভিতরে প্রবেশ করছে। পাউবো কর্তৃপক্ষকে জানানোর পরও আজ করি- কাল করি দীর্ঘ কালক্ষেপনের ফলে অবস্থা মারাত্মক আকার ধারণ করেছে। মানুষের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
সাতক্ষীরা আবহাওয়া অফিসে খোজ নিলে রিপন প্রতিবেদককে জানান, বর্তমানে ৩ নং সংকেত অব্যাহত আছে। ফলে নদীতে জোয়ার বৃদ্ধি পাচ্ছে। সংকেত দূর হলে পরিস্থিতি স্বাভাবিক হবে। সার্বিক বিষয়ে ৫ নং পোল্ডারের পাউবো এসও নিখিল রঞ্জন এবং সাতক্ষীরা পাউবো নির্বাহী প্রকৌশলী আঃ হামিদের সাথে যোগাযোগ হলে জানান, আমরা ক্ষতিগ্রস্থ স্থান পরিদর্শণে আছি। শ্রীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে।

শ্যামনগরে জামায়াত ক্যাডার ১৭ মামলার আসামী আটক

Shamol Bangla Ads

সাতক্ষীরার শ্যামনগরে জামায়াত ক্যাডার ১৭ মামলার আসামী হাবিবুল্লাহ সরদার (৪২) কে গত শনিবার গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে আটক করেছে । সে উপজেলার বাবর আলী সরদরের ছেলে ।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম জানান, ভ্রাম্যমান আদালতের গাড়ী ভাংচুর মামলার সাজা প্রাপ্ত আসামী ও নানা অপকর্মের ১৭ মামলার আসামী হাবিবুল্লাহ কে গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয়েছে । সে জামায়াতের সক্রিয় ক্যাডার ।

শ্যামনগরের লোকালয় থেকে বনদস্যু আটক
্
মুক্তিপনের টাকা নিতে লোকালয় এসে আটক হয়েছে ,সুন্দরবনের জোনাব বাহীনির সক্রিয় সদস্য আব্দুস ছালাম (২৯) । সে উপজেলার ছোটকুপট গ্রামের আহম্মদ আলীর ছেলে ।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার সকালে উপজেলার বুড়িগোয়ালিনী এলাকা থেকে বনদস্যু আব্দুস ছালামকে আটক করা হয় । সে জানায় মুক্তিপনের টাকা নিতে লোকালয়ে এসেছিল ।

শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে মজিবর রহমান নামের এক কৃষকের মৃত্যু হয়েছে । সে উপজেলার আবাদচন্ডিপুর গ্রামের তমির মোড়লের ছেলে ।
গতকাল রোববার সকালে বাড়ীর পাশে ধানের জমিতে কৃষি কাজ করার সময় গুড়িগুড়ি বৃষ্টির এক পর্য্যায় আকর্ষিক বজ্রপাতে কৃষক মজিবর রহমানের মৃত্যু হয় ।

শ্যামনগরে অগ্নিকান্ডে ফুলশয্যা ভস্মিভুত

শ্যামনগর মুন্সিগন্জ বাজারে স্থৃতি ফুল শয্যা নামের একটি ব্যবসায়ী প্রতিষ্টান গত শনিবার গভীর রাতে অগ্নিকান্ডে ভস্মিভুত হয়েছে । ব্যবসায়ী সন্জয় কুমার দাস ফুল বিক্রী করার পাশা পাশি দোকানে লন্ডীর কাজ করতো । ঘটনার দিন ভুলবশত লন্ডীর আয়রন মেশিনের বিদ্যুৎ সংযোগ বিছিন্ন না করে বাড়ীতে চলে যায় । এক পর্য্যায় ওই রাতে বিদ্যুতের সর্ট সার্কিট থেকে দোকানে আগুন ধরে যায় । ব্যবসায়ী জানায় এঘটনায় তার ২ লক্ষাধিক টাকার মালা মাল ক্ষতি হয়েছে ।

কোষ্টগার্ডের অভিযান
বনদস্যু চেঙ্গু বাহিনীর আস্তানা ভাংচুর

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেন্জের কলাগাছিয়া নদী সংলগ্ন খোলশে বুনিয়া খালের পাড়ে চেঙ্গু বাহিনীর আস্তানা গুড়িয়ে দিয়েছে কোষ্টগার্ড ।
দোবেকী কোষ্টগার্ড এর পেটি অফিসার আব্দুল ওহাব জানান,জেলেদের মাধ্যমে জানতে পেরে গতকাল রোববার ভোরে জেলে নৌকায় ছদ্ধ বেশে সুন্দবনের খোলশে বুনিয়া খালের পাড়ে চেঙ্গু বাহিনীর আস্তানায় অভিযান চালিয়ে গুড়িয়ে দেয়া হয়েছে । এসময় বনদস্যু বাহিনীর আস্তানা থেকে কিছু দেশীয় অসএ উদ্ধার করা হয়েছে । কোষ্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চেঙ্গু বাহিনী পালিয়ে যায় ।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads