আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার তালতলী ী উপজেলার ছোটবগী ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন আজ রবিবার অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৫ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রার্র্থীরা হলেন তালতলী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো: তৌফিকুজ্জ¥ান তনু, ছোটবগী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মিন্টুর শশুর আবুল কালাম সিকদার, জাকির হোসেন, মাজেদ মাস্টার ও আবুল হোসেন হাওলাদার। ছোটবগী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মিন্টু উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ইউনিয়নটির চেয়ারম্যান পদ শূন্য হলে নির্বাচন কমিশন নির্বাচনী তফসিল ঘোষনা করেন। সে অনুযায়ী রবিবার ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্রিং অফিসার আঃ রশিদ জানান, ইতিমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সুষ্ঠুভাবে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।




