ads

শনিবার , ২০ সেপ্টেম্বর ২০১৪ | ১০ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

লালমনিরহাটের হাতীবান্ধা আদর্শ উচ্চ বিদ্যালয় জেএসসি-এসএসসি পরীক্ষা কেন্দ্র স্থগিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
সেপ্টেম্বর ২০, ২০১৪ ১:৪৫ অপরাহ্ণ
লালমনিরহাটের হাতীবান্ধা আদর্শ উচ্চ বিদ্যালয় জেএসসি-এসএসসি পরীক্ষা কেন্দ্র স্থগিত

হাতীবান্ধা ( লালমনিরহাট ) প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার জেএসসি ও এসএসসি উভয় পরীক্ষার জন্য হাতীবান্ধা আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্র দিনাজপুর শিক্ষা বোর্ড পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করেছে এক চিঠিতে এ আদেশ জারি করা হয়।
সূত্রে জানা যায় , হাতীবান্ধা আদর্শ উচ্চ বিদ্যালয় জেএসসি ও এসএসসি পরীক্ষা কেন্দ্রে সুষ্ঠু ও ত্র“টিমুক্তভাবে পরীক্ষা পরিচালনা না হওয়ায় কেন্দ্রটি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করা হয়। বিশ্বস্ত সুত্রে জানা গেছে, ওই কেন্দ্রে ২০১৪ সালের এসএসসি পরীক্ষায় হাতীবান্ধা শাহ গরীবুল্যাহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এক মেধাবী পরীক্ষার্থীর রেজাল্ট জিপিএ-৫ আসেনি ।এতে ওই পরীক্ষার্থীর হতাশা ব্যঞ্জক রেজাল্ট গোটা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী , অভিভাবক অপ্রত্যাশিত রেজাল্ট বোর্ডে সুষ্ঠ তদন্ত দাবী করলে , এরই পরিপ্রেক্ষিতে দিনাজপুর শিক্ষা বোর্ডের একটি উচ্চ ক্ষমতা স¤পন্ন তদন্ত কমিটি বিষয়টি উক্ত হাতীবান্ধা আদর্শ উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে এসে ইতোমধ্যে তদন্ত করেন।
এ ব্যাপারে হাতীবান্ধা শাহ গরীবুল্যাহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তবিবর রহমান এ প্রতিনিধিকে জানান, ওই পরীক্ষার্থীর রেজাল্ট গোটা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী চরম হতাশ হয়েছে , সে বিদ্যালয়ে অধ্যয়ন কালে প্রতি শ্রেণীতে প্রথম স্থান অধিকারী শিক্ষার্থী। সে পিএসসি ও জেএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ ৫ পেয়ে জেলায় প্রথম হয়। এসএসসি টেস্ট পরীক্ষায় তার ফলাফল ছিল গোল্ডেন জিপিএ-৫। গণিত অলি¤িপয়াডে জেলা চ্যা¤িপয়ন হয় ওই শিক্ষার্থী। ওই মেধাবি শিক্ষার্থী এস এস সি তে জিপিএ -৫ পায়নি। অথচ পেয়েছে ওই স্কুলে ওর পেছনের ৪৯ জন জিপিএ-৫ পাওয়ায় বিষয় টি সন্দেহর উদ্রেক হলে তাই অভিযোগ ওঠে।
এদিকে তদন্তে সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত হয়েছেন, হাতীবান্ধা আদর্শ উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রই ওই পরীক্ষার্থীর ফলাফলে অপুরণীয় ক্ষতি করা হয়েছে। তদন্ত প্রক্রিয়া এখনো চলছে জানা গেছে। ক্ষতিগ্রস্থ পরীক্ষার্থীর পরিবার সহ হাতীবান্ধা শাহ গরীবুল্যাহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী , অভিভাবক ন্যায় বিচার আশা করছেন।

Need Ads