ads

শনিবার , ২০ সেপ্টেম্বর ২০১৪ | ১৭ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বগুড়ায় নির্মানাধীন বহুতল ভবনের নিচ থেকে শক্তিশালী বোমা, ককটেলসহ দেশীয় অস্ত্র উদ্ধার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
সেপ্টেম্বর ২০, ২০১৪ ৯:১৫ অপরাহ্ণ

p-3বগুড়া প্রতিনিধি : বগুড়া শহরের রহমান নগর এলাকায় প্রভাবশালী মহলের আধিপত্য বিস্তার ও বিবাদমান দু’টি পক্ষের তৎপরতায় আবারো এলাকাবাসীকে শংকিত করে তুলেছে। প্রকাশ্যে দিবালোকে এলাকায় ক্ষমতাসিন দলীয় একটি সহযোগি সংগঠনের এক শীর্ষ নেতাকে গুলি করে হত্যাকান্ডের পর বিবাদমান দু’পক্ষে মুখোমুখি অবস্থান, অস্ত্র প্রদর্শন ,সশস্ত্র মহড়া ও ধাওয়া পাল্টা ধাওয়া এখন স্বাভাবিক ঘটনায় পরিনত হয়েছে। যে কোন মূহুর্তে আবারো রক্তক্ষয়ী সংঘর্ষ কিম্বা নৃশংস হত্যাকান্ডর আশংকায় এলাকার কয়েক হাজান বাসিন্দা জিম্মি অবস্থায় দিনাতিপাত করতে বাধ্য হচ্ছেন । রাতের আধার নামার সাথে সাথে এলাকায় চলছে একের পর এক সশস্ত্র মহড়া । এমনি এক ঘটনায় বগুড়া সদর ফাঁড়ী পুলিশের এক ঝটিকা অভিযানে রবিবার সকালে শহরের রহমাননগর মোড় এলাকার একটি নির্মানাধিন ভবনের ভেতর থেকে দেশীয় অস্ত্র সহ বিপুল পরিমান শক্তিশালী বোমা ও ককটেল উদ্ধার করা হয়েছে।
পুলিশের একটি দায়িত্বশীল জানায়, রবিবার সাকালে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদর ফাঁড়ী পুলিশের টিএসআই মঞ্জরুল হক ভূঞাঁর নের্তৃতে টিএসআই আব্দুর রাজ্জাক,কন্সষ্টবল আশরাফুল মেসবাহ মহিউদ্দিন সহ পুলিশের একটি বিশেস টিম রহমান নগর মোড় এলাকার শহীদ জব্বার ক্লাবের পূর্বপার্শ্বের একটি নির্মানাধিন বহুতল ভবনের নিচ তলার ভেতরের অংশে অভিযান চালায় । এসময় তারা সেখানে বিশেষ ভাবে লুকিয়ে রাখা ৪টি শক্তিশালী বোমা ও ৪টি মাঝারী মাপের ককটেল উদ্ধার করে । একই সময়ে তারা সেখান থেকে বড়মাপের ২টি রামদা ১টি সামুরাই ও একটি ধারালো তরবারী উদ্ধার করে। উদ্ধার করা বোমা,ককটেল ও ধারালো অস্ত্র গুলি কাদের এবং কেনই বা সেখানে রাখা হয়েছিল সে বিষয়ে পুলিশ কিছু জানাতে পারেনি । এব্যপারে টিএসআই মঞ্জরুল হক ভূঞাঁর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান , এব্যাপারে গভীর ভাবে ক্ষতিয়ে দেখা হচ্ছে।

বগুড়া পুলিশ লাইনস্ পাবলিক লাইনস্ স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে জাপানী শিক্ষার্থী প্রতিনিধি দল

Shamol Bangla Ads

BOGRA JAPAN - PIC 20.9জাপান – বাংলাদেশ সৌহার্দ বন্ধুত্ব’র নিদর্শন ‘ বৈদেশিক সকল ছাত্রদের মৈত্রী বন্ধনে আবদ্ধ করার লক্ষে জাপান বাংলাদেশ স্টুডেন্স ইউনিয়নের আয়োজনে শিক্ষা সফরে আসা টোকিওর রিৎসু মেইকেন উজি হাইস্কুলের একটি শিক্ষক-ছাত্র প্রতিনিধি দল বগুড়া পুলিশ লাইনস্ পাবলিক স্কুল অ্যাড কলেজ পরিদর্শন করেছেন।
রবিবার সকালে শিক্ষা সফরে আসা ২জন শিক্ষক ও ৪জনের জাপানী শিক্ষার্থী দলটি পুলিশ লাইনস্ পাবঃ স্কুল এন্ড কলেজে পৌছলে তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় । প্রতিষ্ঠানের অডিটোরিয়া আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সভাপতি ও বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএম এর উপস্থিতিতে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যাক্ষ শাহাদাৎআলম ঝুনু সকল শিক্ষক ,শিক্ষিকাএবং শিক্ষার্থীরা জাপানী দলটিকে বরন করেন । এসময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (পূর্ব) ফারুকী ওয়ারীশ আহম্মদ(পশ্চিম) অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা ) ফারুক হোসেন,সিনিয়র সহকারী পুলিশ সুপার (এ সার্কেল ) নাজির আহম্মেদ (বি সার্কেল) উজ্জর কুমার রায় সহ অন্যরা উপস্থিত ছিলেন । জাপান দলের ড, তসোনরি কোতাকে নের্তৃতে শিক্ষিকা মিস তাকানো ছাড়াও শিক্ষার্থীদের মধ্যে ছিলেন ,১০শ্রেণীর ছাত্রী সাকুরা ,আতসু ,আকিঝুকি এবং তামাকি । এছাড়াও দলে ছিলেন একজন দোভাষী সহ হ্যাংগার ফ্রি ওয়ার্লড এর বাংলাদেশের কান্ট্রি ডারেক্টর মি আতাউর রহমান মিটন। এউপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় । সাংস্কৃতি আয়োজনে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ছাড়াও জাপানের শিক্ষক – ছাত্র প্রতিনিধি দলটি অংশ গ্রহন করে । এসময় জাপানী শিক্ষার্থী সাকুরা স্টিকস পারফমেন্স সকলকে আনন্দ দেয় । এসময় জাপানী প্রতিনিধি সদস্যরা তাদের অনূভতি জানাতে গিয়ে বলেন, বাংলাদেশের মতই এখানকার মানুষরা সুন্দর । তাদের কৃষ্টি ও সাংস্কৃতি আপন করার মত । এসময় তারা মফস্বল শহর বগুড়ার সকল শিক্ষার্থীকে তাদের আন্তরীক ভালবাসা জানিয়ে বলেন, ভালবাসা ,আন্তরিকতা এবং অতিথিয়তায় বাংলাদেশের শিক্ষার্থীদের কোন তুলনা হয়না ।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads