ads

শুক্রবার , ১৯ সেপ্টেম্বর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হোসেনপুরে দীর্ঘদিন ধরে এসিল্যান্ড না থাকায় জনদূর্ভোগ চরমে

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
সেপ্টেম্বর ১৯, ২০১৪ ৭:১৩ অপরাহ্ণ
হোসেনপুরে দীর্ঘদিন ধরে এসিল্যান্ড না থাকায় জনদূর্ভোগ চরমে

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের হোসেনপুরে দীর্ঘদিন ধরে সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড পদটি শূণ্য থাকায় জন দূর্ভোগ বেড়েই চলেছে। তাই ভুক্তভোগীরা এ বিষয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষের সু-দৃষ্টি কামনা করে জরুরি প্রতিকার চেয়েছেন।

Shamol Bangla Ads

সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, হোসেনপুর উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রায় দুই লাখ লোকের বসবাস। তাদের আবাদি-অনাবাদি জমির পরিমান প্রায় ২১ হাজার হেক্টর। প্রতিদিন গড়ে শতাধিক লোক ভুমি সংক্রান্ত বিভিন্ন জটিলতা নিরসনের জন্য উপজেলা ভুমি অফিসের দ্বারস্থ হন। কিন্তু দীর্ঘদিন ধরে উপজেলা ভুমি অফিসে এসিল্যান্ড না থাকায় প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন তারা। কেননা উপজেলা নির্বাহী অফিসারগন এসিল্যান্ডের অতিরিক্ত দায়িত্বে থাকলেও ভুমি সংক্রান্ত বিভিন্ন কর্মকান্ডে প্রয়োজনীয় সময় দিতে পারছেননা। ফলে নিজেদের কর্মসম্পাদনের তাগিদেই ভুমি অফিসের বারান্দায় দিনের পর দিন ঘুরেও জনগন সময়মত কাজের সমাধান করতে পারছেননা। বরং অনেকেই ভুমি অফিসের কতিপয় অসাধু কর্মচারীদের খপ্পরে পড়ে আর্থিক ভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এসব দেখার যেন কেউ নেই।
উল্লেখ্য, ২০০৮ সনের শেষ দিকে সহকারী কমিশনার (ভুমি) শাহ্ আলম মকুল অন্যত্র বদলীর পর আবু হাসনাত মইনউদ্দিন এ পদে ৩ মাস কাজ করার পর তিনিও বদলী হয়ে অন্যত্র চলে যান। এর পর থেকেই একাধিক উপজেলা নির্বাহী অফিসার এসিল্যান্ডের অতিরিক্ত দায়িত্ব পালন করলেও স্থায়ী ভাবে কেহ এ গুরুত্বপূর্ণ পদে না থাকায় ভূমি অফিসে জমে থাকা মিউটেশন, সার্টিফিকেট মামলা ও জমাখারিজসহ বিভিন্ন বিষয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন হোসেনপুরের নিরীহ জনগন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads