ads

শুক্রবার , ১৯ সেপ্টেম্বর ২০১৪ | ১৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেহেরপুরে ৩০ লক্ষ টাকার ভারতীয় ঔষধ উদ্ধার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
সেপ্টেম্বর ১৯, ২০১৪ ৭:০৭ অপরাহ্ণ
মেহেরপুরে ৩০ লক্ষ টাকার ভারতীয় ঔষধ উদ্ধার

মেহের আমজাদ , মেহেরপুর : মেহেরপুর সদর উপজেলার কোলার মোড় থেকে যৌন উত্তেজক সেনেগ্রা-১০০ নামের ৯০ হাজার পিস ভারতীয় ঔষধ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঔষধ বহনকারী একটি নসিমন জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত ঔষধগুলোর আনুমানিক মূল্যে প্রায় ৩০ লক্ষ টাকা।

Shamol Bangla Ads

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আতিয়ার রহমান জানান, বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্ত দিয়ে ঔষধের একটি বড় চালান মেহেরপুরে প্রবেশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর আইসি ক্যাম্পের টুআইসির নেতৃত্বে পুলিশের একটি দল কোলার মোড়ে অবস্থান নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা ৯০ হাজার পিস ভারতীয় ঔষধসহ একটি শ্যালো ইঞ্জিন চালিত নসিমন ফেলে রেখে পালিয়ে যায়। পরে পুলিশ সেগুলো উদ্ধার করে মেহেরপুর সদর থানায় নিয়ে আসে।

মেহেরপুরে তুলাচাষি সমাবেশ অনুষ্ঠিত

তুলা উৎপাদনে উন্নত প্রযুক্তি হস্তান্তর বিষয়ে তুলাচাষিদের নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার দুপুরে মেহেরপুর গাংনী উপজেলার ধানখোলা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে কুষ্টিয়া জোন তুলা উন্নয়ন বোর্ডের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। যশোর তুলা উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক জাফর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক ড. ফরিদ উদ্দিন। পরে ধানখোলা গ্রামের বিভিন্ন তুলা ক্ষেত পরিদর্শন করেন তিনি। এছাড়া নিবিড় তুলা চাষ কর্মসূচির প্রকল্প পরিচালক ড. গাজী গোলাম মর্তুজা, তুলা উন্নয়ন বোর্ডের গবেষনা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. সীমা কুন্ড সহ জেলার তুলা চাষিরা সমাবেশে অংশ গ্রহন করেন।
বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক ড. ফরিদ উদ্দিন জানান, তুলা একটি লাভজনক চাষ হওয়ায় চাষিদের এই চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে। চাষিদের তুলার ন্যায্য মূল্য পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়েছে।

Shamol Bangla Ads

সাঈদীর ফাঁসি দাবিতে ও হরতালের প্রতিবাদে মেহেরপুরে যুবলীগের বিক্ষোভ ও সমাবেশ

জামায়াতের নায়েবে আমির মাও. দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির দাবিতে এবং জামায়াতের ডাকা দেশব্যাপী হরতালের প্রতিবাদে মেহেরপুর বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবলীগ।
গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার সময় জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনামের নেতৃত্বে জেলা যুবলীগের অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে হোটেল বাজার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক সাজ্জাদুল আলম সাজ্জাদ, সদর উপজেলা সভাপতি আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক আল মামুন, গাংনী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ প্রমুখ। এছাড়া বিক্ষোভ মিছিল ও সমাবেশে অন্যান্যের উপস্থিত ছিলেন সহসভাপতি এমএ মতিন শামীম, আমিরুল ইসলাম ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ খান লিংকন, সাংগাঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরন, প্রচার সম্পাদক জসিউর রহমান বকুলসহ যুবলীগের নেতাকর্মীবৃন্দ।

মেহেরপুরে জামায়াতের ডাকে ঢিলেঢালা হরতাল পালন

জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদী’র মানবতা বিরোধী অপরাধে আমৃত্যু কারাদন্ডের প্রতিবাদে সারাদেশের ন্যায় মেহেরপুরেও সকাল-সন্ধ্যা ঢিলে-ঢালা হরতাল পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোর থেকে হরতালের কারণে আন্তঃজেলা ও দূরপাল্ল¬ার সকল পরিবহণ চলাচল বন্ধ ছিল। তবে ছোটখাটো যানবাহন নছিমন, করিমন, আলগামন, অটো-রিকসা, রিকসা-ভ্যান চলাচল করছে। অফিস-আদালত, স্কুল-কলেজ, দোকানপাট খোলা ছিল। হরতালের পক্ষে কাউকে কোন মিছিল মিটিং কিংবা পিকেটিং করতে দেখা যায়নি। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে পরিবহন চলাচল বন্ধ থাকায় সাধারন যাত্রীরা চরম দূর্ভোগে পড়েন। মেহেরপুর পুলিশ সুপার হামিদুল আলম জানান, হরতালে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলায় অতিরিক্ত পুলিশের পাশাপাশি ২ প্ল¬াটুন বিজিবি মোতায়েন করা হয়।

মেহেরপুরে ৪ দিন ব্যাপী আয়কর মেলার উদ্বোধন

“কর সেবায় কর বিভাগের আশ্বাস, নিশ্চিত হোক করদাতাদের আস্থা ও বিশ্বাস” এ শ্লে¬াগানকে সামনে রেখে মেহেরপুরে ৪ দিন ব্যাপী আয়কর মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর শহরের বোসপাড়াস্থ আয়কর অফিস কার্যালয়ে অনুষ্ঠিত আয়কর মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাড. মিয়াজান আলী। মেহেরপুর কর সার্কেলের সহকারী কর কমিশনার অনিমেষ চন্দ্র দাসের সভাপতিত্বে মেলার উদ্ধোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আয়কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. ইব্রাহীম শাহীন, পিপি অ্যাড. পল্ল¬ব ভট্রাচার্য, সদর থানা আওয়ামী লীগের সভাপতি ও জেলার সেরা করদাতা আলহাজ মোঃ গোলাম রসুল, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলার সেরা করদাতা আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, জেলার সেরা করদাতা কার্জন আহম্মেদ। উদ্ধোধনী অনুষ্ঠানে জেলার করদাতারা অংশ গ্রহন করেন। চলতি ২০১৪-২০১৫ অর্থ বছরে মেহেরপুর জেলায় আয়করের লক্ষ্যমাত্রা ১০ কোটি টাকা নির্ধারন করা হয়েছে। এসময় আয়কর প্রদানের মাধ্যমে দেশ ও দেশের সমৃদ্ধি লক্ষ্যে সবাইকে এগিয়ে আসার আহব্বান জানান বক্তারা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শামীম জাহাঙ্গীর সেন্টু । অনুষ্ঠানে জেলার ২জন দীর্ঘ মেয়াদী সেরা করদাতাকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

মেহেরপুর বুড়িপোতা ইউপি’র ৪নং ও ৫নং ওয়ার্ড আ’লীগের কমিটি গঠন

মেহেরপুর সদর থানা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের ৪ নং ও ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে।
বিকেল ৩ টায় বুড়িপোতা ইউনিয়নের সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে গোভীপুর স্কুল মাঠে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোঃ গোলাম রসুল। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক আনারুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রব বিশ্বাস, অর্থ সম্পাদক মোঃ আমানুল্লাহ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক, সাবেক সাধারন সম্পাদক মোজাম্মেল হক, বর্তমার সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম লিজন প্রমুখ। পরে হেদায়েতুল্লাকে সভাপতি ও হামিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়। এছাড়া মুহিদকে সভাপতি ও তুহিনকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়।

মেহেরপুরে নির্মান কর্মশালা অনুষ্ঠিত

গতকাল সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক নির্মান কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রিমিয়ার সিমেন্ট মিলস কোম্পানী লিমিটেডের কর্মকর্তাবৃন্দ এবং মেহেরপুর জেলা পরিবেশক মেসার্স আরিফ এন্টার প্রাইজের স্বত্তাধিকারী এসএম আশরাফুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন। এসময় জেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের সভপতি আবুল হোসেনহর নির্মান শ্রমিকরা উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads