ads

শুক্রবার , ১৯ সেপ্টেম্বর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পীরগঞ্জের পল্লীতে বড়লোক প্রতিবেশীর রোষানলে পড়ে এক গৃহবধু অন্তরীন অবস্থায়

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
সেপ্টেম্বর ১৯, ২০১৪ ৮:২৫ অপরাহ্ণ
পীরগঞ্জের পল্লীতে বড়লোক প্রতিবেশীর রোষানলে পড়ে এক গৃহবধু অন্তরীন অবস্থায়

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জের পল্লীতে বড় লোক প্রতিবেশির রোষানলে পড়ে বাঁশপুকুরিয়া গ্রামের একটি দরিদ্র পরিবার অন্তরীন অবস্থায় দিন যাপন করছেন। লোক লজ্জার ভয়ে ঘর থেকে বের হতে পারছে না বলে জানা গেছে।

Shamol Bangla Ads

সরজমিন ওই এলাকায় গিয়ে জানা গেছে, বড়আলমপুর ইউনিয়নের বাঁশপুকুরিয়া গ্রামের দরিদ্র মৎস্যজীবি শাহ্ আলমের স্ত্রী লাভলী বেগম (ছদ্মনাম) পদ্মা লাইফ ইন্সুরেন্সে ১০ বছর মেয়াদী ১০০ টাকার একটি বীমা করেন। মেয়াদ পূর্তি হওয়ায় পদ্মার মাঠ কর্মী প্রতিবেশী দেবর সম্পর্কিয় মেছের আলীর পুত্র সাইফুল ইসলাম গত বুধবার সন্ধায় প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর নিতে যান, তখন গৃহবধু লাভলী বেগম (ছদ্ম নাম) রান্না ঘরে রান্না করছিলেন। বাড়িতে তখন লাভলীর জা ননদ সকলেই উপস্থিত ছিলেন। এই মুহুর্তে লাভলী বেগমের (ছদ্ম নাম) স্বামী শাহ আলম বাড়িতে প্রবেশ করে ওই মাঠ কর্মীকে দেখতে পেয়ে তেলে বেগুনে জ্বলে উঠে। স্ত্রীকে রান্না ঘর থেকে চুলের মুঠি ধরে বের করে চিল্লাচিল্লি শুরু করেন। এঘটনাকে পুঁজি করে, ওই গ্রামের মৃত আব্দুস সাত্তারের পুত্র প্রতিবেশী কলেজ শিক্ষক আনছার আলী মুখরোচক নানা ধরনের কথা বের করেন। অবশেষে মিডিয়াকে নিয়ে এসে লাভলী বেগম (ছদ্ম নাম) ধর্ষিতার স্বীকার হয়েছেন এবং গ্রাম্য শালিসে তাকে দোররা মারা হয়েছে মর্মে অপপ্রচার চালায়। একটি টিভি চ্যানেলের ব্রেকিং নিউজে ও প্রতি ঘন্টার সংবাদেও তাকে নিয়ে কলেজ শিক্ষকের এই অপপ্রচার চালানো হয়। অথচ এ ব্যাপারে লাভলী বেগমের (ছদ্ম নাম) কোন সাক্ষাতকার গ্রহন করা হয়নি। স্থানীয় ইউপি চেয়ারম্যান বা এলাকার গন্যমান্য ব্যক্তি কিংবা পুলিশের কাছে না শুনিয়েই এ ধরনের সংবাদ প্রকাশিত হয়েছে। এ ঘটনার পর দ্রুত পীরগঞ্জ থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আখতারুজ্জামান ঘটনাস্থলে পৌছে ভিকটিমের স্বীকারোক্তি গ্রহন করেন। স্বীকারোক্তিতে তিনি বলেন আমাকে মাঠ কর্মী সাইফুল ইসলাম টাচ পর্যন্ত করেনি। এবং দোররা মারার বিষয়টিও সম্পূর্ন সাজানো মিথ্যা। পরবর্তীতে ওসি আখতারুজ্জামান প্রধান এলাকাবাসীর সাথে কথা বলেন। এলাকাবাসী তার প্রশ্নের উত্তরে বলেন- কোন ধরনের দোররা মারার ঘটনা আমাদের গ্রামে ঘটেনাই।
এদিকে লাভলী বেগম (ছদ্ম নাম) বলেন আমাকে নিয়ে যারা তামাশা করলেন মিথ্যা সংবাদ প্রচার করে সমাজে আমাকে হেয় করলেন তাদের আমি বিচার চাই। এ ব্যাপারে ‘ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান এ প্রতিবেদককে বলেন আমাকে জড়িয়ে যে মিথ্যা সংবাদ পরিবেশন করা হয়েছে তার আমি তীব্র নিন্দা জানাচ্ছি। খুব শিঘ্রই এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে এমনটাই প্রত্যাশা গ্রামবাসীর।’

 

পীরগঞ্জে ১শ বোতল ফেন্সিডিলসহ মোটরসাইকেল আটক

Shamol Bangla Ads

 

রংপুরের পীরগঞ্জে গত বৃহস্পতিবার রাত্রে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে আমদানী নিষিদ্ধ ১০০ বোতল ফেন্সিডিল সহ একটি মোটরসাইকেল জব্দ করেছে মর্মে জানা গেছে।
ঘটনার বিবরনে প্রকাশ, ওইদিন রাত্রে উপজেলার চৌরাহাট নামক স্থানে ফ্রিডম মোটরসাইকেল যোগে ১০০ বোতল ফেন্সিডিল সহ জনৈক চোরাকারবারী ঘটনাস্থলে পৌছা মাত্র, পীরগঞ্জ থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ ওই মোটরসাইকেল গতি রোধের সংকেত দিলে মোটরসাইকেল আরোহী জনৈক চোরাকারাবারী পুলিশে উপস্থিতি টের পেয়ে একটু দুরে মোটর সাইকেল থামিয়ে , মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। পরবর্তীতে ওসি আখতারুজ্জামান প্রধান মোটরসাইকেলে রক্ষিত ১০০ বোতল ফেন্সিডিল সহ ফ্রিডম মোটর সাইকেলটি জব্দ করে থানায় নিয়ে আসেন। এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads