ads

শুক্রবার , ১৯ সেপ্টেম্বর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গণজাগরণ মঞ্চের দু’ গ্রুপের সংঘর্ষ : ইমরানসহ আহত ৫

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
সেপ্টেম্বর ১৯, ২০১৪ ৮:১২ অপরাহ্ণ

emran_1শ্যামলবাংলা ডেস্ক : শাহবাগে গণজাগরণ মঞ্চের দু’গ্রুপের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারসহ অন্তত: ৫ জন আহত হয়েছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে।
জানা যায়, অবস্থান কর্মসূচির এক পর্যায়ে ইমরান এইচ সরকার সমর্থক গ্র“প বিক্ষোভ মিছিল করতে চাইলে পুলিশ বাধা দেয়। ওইসময় তারা সাঈদীর ফাঁসির দাবিতে স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে মঞ্চের অপর পাশে অবস্থান নেয়া কামাল পাশার সমর্থকদের চেয়ার ছুঁড়ে মারে ইমরান সমর্থকরা। এ নিয়েই সংঘর্ষের সূত্রপাত ঘটে। পরে কামাল পাশার সমর্থকরা ইমরানের সমর্থকদের লক্ষ্য করে বাঁশ, চেয়ার ও ঢিল ছুঁড়তে থাকে। এরপর উভয় গ্রুপের সমর্থকরা মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads