ads

বৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর ২০১৪ | ১৭ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বালিয়াডাঙ্গীতে উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
সেপ্টেম্বর ১৮, ২০১৪ ৮:৩৪ অপরাহ্ণ
বালিয়াডাঙ্গীতে উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি : বেসরকারি সংস্থা আরডিআরএস বাংলাদেশ উদ্যোগে ফেডারেশন কার্যক্রম অবহিতকরন বিষয়ক বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা গত বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ পান্না, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা এমদাদ।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সগীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সভাপতি ও পেশাজিবী ফোরামের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা সমবায় কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাঞ্জিমা আক্তার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সায়েদা সুলতানা প্রমুখ। মতবিনিময় সভা সঞ্চালন করেন- আরডিআরএস বাংলাদেশ সিনিয়র সামাজিক উন্নয়ন কর্মকর্তা আবু জায়েদ, বক্তব্য রাখেন- কর্মসূচী ব্যবস্থাপক (মাঠ সমন্বয়) জিয়াইল ইসলাম, অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা করেন- বালিয়াডাঙ্গী এরিয়া অফিসের কমিউনিটি মবিলাইজার সারমিন আক্তার।
মতবিনিময় সভায় গ্রামীন দরিদ্র জনগনের একক ও সম্মিলিত উদ্যোগে সামাজিক, অর্থনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে জীবনযাত্রার মান উন্নয়ন ও ইতিবাচক টেকসই পরিবেশ উন্নয়নের লক্ষ্যে আরডিআরএস বাংলাদেশ বালিয়াডাঙ্গী উপজেলার ৮টি ফেডারেশনের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠির মানবাধিকার, সুশাসন প্রতিষ্ঠা, নারীর ক্ষমতায়ন, সামাজিক সচেতনতা বাস্তবায়ন করে আসছে। তারই ধারাবাহিকতায় ফেডারেশন কার্যক্রম অবহিতকরন বিষয়ক বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads