ads

বৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পীরগঞ্জের আব্দুল করিম সরকার বর্ষসেরা সাংবাদিক নির্বাচিত : বিভিন্ন মহলের অভিনন্দন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
সেপ্টেম্বর ১৮, ২০১৪ ৯:০১ অপরাহ্ণ

DSC01606 copyপীরগঞ্জ (রংপুর) : রংপুরের পীরগঞ্জের দৈনিক যুগের আলো পত্রিকার প্রতিনিধি আব্দুল করিম সরকার গত ১৭ সেপ্টেম্বর বিভাগীয় শহর রংপুর থেকে প্রকাশিত অবহেলিত উত্তর জনপদের একমাত্র মুখপাত্র দৈনিক যুগের আলো ২২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ষ সেরা সাংবাদিক নির্বাচিত হয়েছেন। তিনি পীরগঞ্জ জাতীয় সাংবাদিক সাংস্থার আহবায়ক ও শ্যামলবাংলা২৪ডটকমের প্রতিনিধি। যুগের আলো পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ষসেরা সাংবাদিক নির্বাচিত হওয়ায় সম্মাননাপত্র ও ক্রেষ্ট প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাকে এ সম্মাননা পত্র (ক্রেষ্ট) প্রদান করেন রংপুর সিটি কর্পোরেশনে মেয়র বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট আওয়ামীলীগ নেতা আলহাজ্ব সরফুদ্দিন আহম্মেদ ঝন্টু। অন্যান্যদের মধ্যে আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের সাবেক পৌর মেয়র একেএম আব্দুর রউফ মানিক, প্রাক্তন পৌর চেয়ারম্যান কাজী মো: জুননুন, রংপুর সিদ্দিক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান ফেরদৌস আলম মুকুল, পীরগাছা খন্দকার আব্দুল করিম মিয়া বিএম কলেজের অধ্যক্ষ কে,এ,এইচ ফকরুল আনাম বেঞ্জু, রংপুর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ওয়াদুদ আলী, কারমাইকেল কলেজের সাবেক ডাকসু ভিপি আলাউদ্দিন মিয়া, রংপুর গ্র“প উপ- ব্যবস্থাপনা পরিচালক, আ.আ.আল আমীন ,এটিএন বাংলা রংপুরের প্রতিবেদক মাহবুবুল ইসলাম, দিগন্ত টেলিভিশনের প্রতিনিধি সরকার মাজহারুল মান্নান, সভাপতিত্ব করেন- নারী জাগরনের অন্যতম পুরোধা, মঙ্গাকবলিত রংপুরের উন্নয়নে অক্লান্ত পরিশ্রমী নেত্রী, দৈনিক যুগের আলো পত্রিকার সম্পাদক মমতাজ শিরিন ভরসা। এতে আরও উপস্থিত ছিলেন- যুগের আলোর ব্যবস্থাপক শামসুল হুদা, বার্তা সম্পাদক তালেব মিয়া, সহ বার্তা সম্পাদক নজরুল মৃধা, ষ্টাফ রিপোর্টার উৎস রহমান, রবিউল ইসলাম দুখু, বাবলু নাগ, বিপ্লব, রমজান আলী। আব্দুল করিম সরকার দৈনিক যুগের আলো পত্রিকার বর্ষসেরা সাংবাদিক নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন , মাননীয় স্পিকার ২৪- রংপুর-০৬ পীরগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য ড. শিরিন শারমিন চৌধুরী, উপজেলা চেয়ারম্যান সাবেক সাংসদ নুর মোহাম্মদ মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার এ,টি,এম জিয়াউল ইসলাম, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মোতাহারুল হক বাবলু, সাধারন সম্পাদক মিয়া মো: তাজিমুল ইসলাম শামিম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোনায়েম সরকার মানু, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে হাবীবা মিথি, বিএনপির সাধারন সম্পাদক শামসুল আলম বাবু, সিনিয়র সহ- সভাপতি ও শিক্ষক সমিতি সাংগাঠনিক সম্পাদক আবু আজাদ বাবলু, যুগ্ম সম্পাদক জালাল উদ্দিন মানিক, বিএনপি নেতা আব্দুল হামিদ নেদু, সাপ্তাহিক বজ্রকথার সম্পাদক কবি সুলতান আহমেদ সোনা, আফজাল হোসেন, আতাউর রহমান সুজন, খন্দকার আল ইমরান, মোস্তাফিজার রহমান, মজনু সরকার, লুৎফর রহমান মন্ডল, দেশ রেকর্ডিং হাউসের সত্বাধীকারি সুমন মন্ডল প্রমুখ।

Shamol Bangla Ads

 

পীরগঞ্জে আগামীকাল বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রা: বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

 

Shamol Bangla Ads

 আগামীকাল শনিবার সকাল ১০.০০টায় রংপুরের পীরগঞ্জে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা বেগম ফজিলাতুননেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৪ এর শুভ উদ্বোধন হতে যাচ্ছে।
এতে ১৫টি ইউনিয়নে চ্যাম্পিয়ন খেলোয়াররা অংশগ্রহন করবেন। খেলার শুভ উদ্বোধন পীরগঞ্জের মাননীয় স্পীকার ও ২৪ রংপুর-০৬ পীরগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য ড. শিরিন শারমিন চৌধুরী উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক সাংসদ ও বর্তমান উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোনায়েম সরকার মানু, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে হাবীবা মিথি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোতাহারুল হক বাবলু, সাধারন সম্পাদক মিয়া মোহাম্মদ তাজিমুল ইসলাম শামিম। সভাপতিত্ব করবেন উপজেলা নির্বাহী অফিসার এটিএম জিয়াউল ইসলাম। খেলাটি দুইটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে বলে উপজেলা শিক্ষা অফিসার জানিয়েছেন। বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রা: বি: ফুটবল টুর্নামেন্টের খেলা পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে এবং বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট হাজী বয়েন উদ্দিন পাবলিক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads