ইমরোজ খোন্দকার বাপ্পি, পাবনা : পাবনা সদর উপজেলার মজিদপুর এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে কাভার্ড ভ্যানের ধাক্কায় ২ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোর ৬ টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-কাভার্ড ভ্যানের চালক নুরুল ইসলাম ও কার্ভাড ভ্যান মালিক আব্দুল জলিল।

পুলিশ জানায়, ভোরে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের মজিদপুর এলাকায় সড়কের পাশে একটি ট্রাক দাঁড় করা ছিল। এসময় রাজশাহী থেকে পাবনাগামী একটি কাভার্ড ভ্যান ওই ট্রাকের পিছনে গিয়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কাভার্ড ভ্যানের মালিক ও চালক নিহত হয়।
পুলিশের ধারণা কাভার্ড ভ্যানের চালক ঘুমের ঘোরে গাড়ি চালানোর কারণে এ ঘটনা ঘটেছে।




