ads

বৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর ২০১৪ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জামায়াত নেতা সাঈদীর রায় অসন্তোষ প্রকাশ করে চকরিয়ায় আ’লীগের প্রতিবাদ সমাবেশ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
সেপ্টেম্বর ১৮, ২০১৪ ৮:৩২ অপরাহ্ণ
জামায়াত নেতা সাঈদীর রায় অসন্তোষ প্রকাশ করে চকরিয়ায় আ’লীগের প্রতিবাদ সমাবেশ

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি : মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াত নেতা দেলোয়ার হোছাইন সাঈদীর চুড়ান্ত আপিল রায়ে মৃত্যু পর্যন্ত কারান্তরিন দেয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগ। ৭১’সালে স্বাধীনতা যুদ্ধের সময় তার এতই অপরাধ ছিলো রশিতে ঝুলিয়ে ফাঁসি হল একমাত্র তার শাস্তি মনে করেন নেতাকর্মীরা।

Shamol Bangla Ads

গতকাল দুপুর ১২টায় সাঈদীর চুড়ান্ত রায় প্রকাশিত হলে বিক্ষুব্ধ হয়ে উঠে। বিক্ষুব্ধ নেতাকর্মীরা তাৎক্ষনিক ফাঁশিয়াখালী আপন কমিউনিটি সেন্টারে এক প্রতিবাদ সমাবেশ করে। ওইসময় বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফাঁশিয়াখালী ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, সহসভাপতি এমআর চৌধুরী, ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক শফিউল আলম বাহার, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মাষ্টার আবদুস সালাম, ইউনিয়ন সভাপতি সাহাব উদ্দিন মেম্বার, সামসুল আলম, মহিউদ্দিন, মাহবুব, দেলোয়ার, সামসুল আলম, আবুল হাসনাত রুবেল, জমির উদ্দিন, শাহাজাহান, আবু ছিদ্দিক, কলিম উল্লাহ, মাওলনা গিয়াস উদ্দিন, জামাল উদ্দিন, কফিল উদ্দিন, সাদ্দাম, নুরুল ইসলাম, আহমদ কবির, রিদোয়ান ও পৌর আওয়ামীলীগ নেতা ডা: কফিল উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল আবছার।
অপরদিকে চকরিয়া পৌরসভা যুবলীগের নেতাকর্মীরা দিনভর রাজপথ দখলে রেখেছেন। জামায়াত নেতা সাঈদীর রায় ঘোষণা দেয়ার পরপরই পৌরশহরের চিরিংগায় যুবলীগের নেতাকর্মীরা অবস্থান করেন। ওইসময় সাঈদীর রায়ে অসন্তোষ প্রকাশ করে এক প্রতিবাদ সমাবেশ করেন। এসময় বক্তব্য রাখেন, পৌর যুবলীগের সভাপতি হাসানগীর, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম সোহেল, আবদুল হামিদ, হাবিবুন নবী, নুরুচ্ছফি, হাবিবুর রহমান, ইলিয়াছ, ইব্রাহিম, কলিম উল্লাহ, জামাল, বাবলু, ছালাম, রুবেল, জমির, শিব্বির, এহেছান, সেলিম উদ্দিন, জাহাঙ্গীর, সোলতান আহমদ।

Shamol Bangla Ads

চকরিয়ায় কৃষকের দু’শতাধিক পেঁপে গাছ কেটে সাবাড়

এক অসহায় কৃষকের দু’শতাধিক পেঁপে গাছ কেটে সাবাড় করে ফেলেছে দূর্বৃত্তরা। অনেক গাছে পেঁপে ধরার পরও কেটে টুকরো টুকরো করা হয়েছে। এমন অমানবিক ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে চকরিয়া উপজেলা পূর্ববড়ভেওলার আঠারকুম এলাকায়।
পূর্ববড়ভেওলা ইউনিয়নের কৃষক আলাউদ্দিন ৬০কড়া জমি বর্গা নিয়েছে গতবছর। এই জমিতে অধিক লাভের আশায় পেঁপে চাষের সিন্ধান্ত নিয়েছেন তিনি। পেঁপের পাশাপাশি মৎস্য চাষও করেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন জাতের ফল ও মৎস্য চাষ করে সফলও হয়েছেন ওই কৃষক। তিন মাসের মধ্যে ফলন পায় সেই ধরণের পেঁপে গাছ রোপন করেছে এবারে। এসব পেঁপের চাহিদাও রয়েছে বেশি। ইতোমধ্যে প্রত্যেক গাছে ৫-৬টি করে পেঁপে ধরেছে। বাজারে বিক্রির সময়ও হয়েছে। পেঁপে বিক্রি করে তিন থেকে চার লাখ টাকা আয় করার প্রস্তুতিও ছিল তার। কিন্তু বুধবার গভীর রাতে ৫-৬ জনের একদল দূর্বৃত্ত দু’শতাধিক পেঁপে গাছ কেটে সাবাড় করে ফেলেছে। তার অন্তত চার লাখ টাকার ক্ষতি হয়েছে। এঘটনায় চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছে। কৃষি অফিসার আতিকউল্লাহ জানান, এধরণের কাজ একেবারে অন্যায়। কৃষকের পেঁপে গাছ কেটে ফেলায় তদন্ত করা হবে বলে তিনি জানান। কৃষক আলাউদ্দিন বলেন, পেঁপে বা অন্যান্য ফলের চাষে কৃষকের আগ্রহ থাকলেও দূর্বৃত্ত ও চাঁদাবাজদের কারণে তা আগ্রহ হারিয়ে ফেলবে। দ্রুত চাষীদের মনোবল ফিরিয়ে আনতে ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ ও জড়িতদের আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান স্থানীয় কৃষকরা। এব্যাপারে চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন।

জামায়াতের হরতাল নৈরাজ্য ও ভাঙচুরের প্রতিবাদে  চকরিয়া পৌর আওয়ামীলীগের সমাবেশ

যুদ্ধাপরাধী ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াত নেতা দেলোয়ার হোছাইন সাঈদীর চুড়ান্ত আপিল রায়ে ফাঁসির বদলে আমৃত্যু কারাদন্ড ও অনৈতিক হরতালের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার চকরিয়া পৌরশহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পৌর আওয়ামীলীগ। এদিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নেতাকর্মীরা রাজপথ দখলে রেখে বিক্ষোভ মিছিল করেছে। তাদের রাজপথ দখলে রাখার কারণে জামায়াত শিবির রাস্তায় নামতে পারেনি। পৌর আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটুর নেতৃত্বে হরতাল বিরোধী মিছিলটি চিরিঙ্গার গুরুত্ব সড়কে প্রদক্ষিণ করে শহীদ আবদুল হামিদ পৌর বাসটার্মিনালে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
পৌর যুবলীগের সভাপতি হাসানগীরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, প্রচার সম্পাদক আরিফ মাইনুউদ্দিন রাসেল, আইন সম্পাদক সোলতান আহমদ, সেকান্দর বাদশা নাগু সওদাগর, হুমায়ন কমিশনার, আনোয়ার হোছাইন, ডা: কফিল উদ্দিন, টিটু কুমাল সুশীল, বাবু মিয়া, শ্রম সম্পদক বাবুল বড়ুয়া, পৌর যুবলীগ নেতা খলিল উল্লাহ চৌধুরী, জাহাঙ্গীর আলম, মিজান, নুরুচ্ছফি, ইলিয়াছ, নুরনবী, কলিম, আবদুল হামিদ, জাহাঙ্গীর মাঝি, গোলাম কাদের, নজরুল ইসলাম, ইব্রাহিম, মিরাজ, আতিক, জসিম, সোহেল, বেলাল, সালাম, হাসেম, বাবুল, আবদুস সালাম, আওয়ামীলীগ নেতা নুরুল হাকিম। এছাড়াও তরুণলীগের পৌরসভার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সৈনিকলীগের উপজেলা আহবায়ক সাইফুল ইসলাম, যুগ্ম আহবায়ক এনামুল হক, আবদুল মন্নান, ছাত্রলীগের আরিফুল ইসলাম, বুলেট, ফারুক, সোহেল, টারজান, নাজেম, মিজান, কবির, মিজানুর, আজিজ, মিনার, শুক্কুর, মামুন, কামরুল, বেলাল ও মিরাজ।

শহরে বিতাড়িত বিদ্যূৎ চালিত অটোরিক্সা চকরিয়ায় আসছে

বিদ্যূৎ চালিত অটোরিক্সার পাল এখন কক্সবাজার জেলার প্রত্যন্ত এলাকায় নিয়ে আসছে একটি চক্র। বিদ্যূতের অপচয় ও যানজট নিরসনে শহরে অটোরিক্সা চালানো নিষিদ্ধ ঘোষণা করে হাইকোর্ট। এর পরপরই শহরে থাকা সকল প্রকার বৈদ্যূতিক মোটর চালিত অটোরিক্সা গুলো দিকবেদিক ছুটতে শুরু করে। বিশেষ করে চট্টগ্রাম শহরে থাকা অটোরিক্সা গুলো ঝাঁকে ঝাঁকে নিয়ে আসছে গ্রাম থেকে গ্রামান্তরে। ফলে গ্রামে বেড়েই যাচ্ছে অটোরিক্সার পাল। সোমবার ট্রাকযোগে অর্ধডজন বিদ্যূৎ চালিত অটোরিক্সা চট্টগ্রাম থেকে চকরিয়ায় প্রবেশপথে আটক করে চকরিয়া থানা পুলিশ। পরে কাগজপত্র দেখে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।
সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, তিনচাকা চালিত বৈদ্যূতিক মোটরের সহযোগিতায় চালিত একটি রিক্সার মূল্য ৫০ হাজার থেকে ৬০ হাজার টাকা। বিদেশ থেকে আমদানি করে বিক্রি করে এমন ব্যবসায়ী বর্তমানে শহরে শতশত। হঠাৎ করে সরকার শহর থেকে অটোরিক্সা বিতাড়নের ঘোষনা দিলে চরম বিপাকে পড়ে ওইসব গাড়ি আমদানিকারকরা। কারণ পূর্বঘোষনা ছাড়াই শহরে অটোরিক্সা চালানো নিষিদ্ধ করায় আমদানিকারক ব্যবসায়ীদের কাছে অনেক অবিক্রিত গাড়ি রয়ে গেছে। ফলে গাড়ি নিষিদ্ধ করার সাথে সাথে গাড়ির দাম কমেছে।
চকরিয়া পৌরশহরের আবদুল্লাহ নামের একজন রিক্সা চালক ও মালিক জানান, শহরে অটোরিক্সা নিষিদ্ধ হওয়ায় ৫০ হাজার টাকার গাড়ি বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ হাজার মূল্যে। গাড়ি গুলো ক্রয় করছে গ্রামের গরীব চালকরা। সচেতন মহল মনে করেন-শহর থেকে বিতাড়িত হওয়ায় গাড়ি গুলো গ্রামীণ জনপদে যানজটের সৃষ্টি করতে পারে। ফলে সেখানেও একসময় নিষিদ্ধ হতে পারে। অন্যদিকে গ্রামে এসব গাড়ি নিয়ে আসায় বৈদ্যূতিক সমস্যার প্রকট আকার ধারণ করতে পারে। কারণ হিসেবে সচেতন মহল মনে করেন- গাড়ি গুলোতে বিদ্যূৎ লোড দিতে হলে গ্যারেজের প্রয়োজন হয়। অনেকই এখন থেকে যত্রতত্র গ্যারেজ খুলে বসে আছে। এতে বিদ্যূতের লাইনে ঘনঘন ট্রান্সফরমান বিকল হচ্ছে। বিদ্যূৎ বিভাগের কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তার কারণে লো-ভোল্টেজ লাইনে উচ্চ ভোল্টেজ লাইন দিয়ে অটোরিক্সার গ্যারেজ স্থাপনের সুযোগ দেয়া হয়। এতে বিদ্যূতের অপচয় যেমন বাড়ছে, তেমনি ট্রান্সফরমার বিকল হয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রাহক ও বিদ্যূৎ বিভাগ। অভিজ্ঞমহল মনে করেন- শহরে বিতাড়িত অটোরিক্সা গ্রামে জায়গা করে নিলে বহুমুখি সমস্যার সম্ভাবনা রয়েছে। এসব সমস্যা চিহ্নিত করে এসবের বিরুদ্ধে আগাম ব্যবস্থা গ্রহন করাও জরুরী মনে করেন তারা।

চকরিয়ার বেতুয়ারকুল প্রাথমিক বিদ্যালয়ের  এসএমসি‘র সদস্য হতে দৌড়ঝাপ!

চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নে অবস্থিত বেতুয়ারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য হতে দৌড়ঝাপ শুরু করেছেন স্থানীয় বিভিন্ন ক্যাটাগরির লোকজন। এদের মধ্যে সব ক্যাটাগরির সদস্যপদে লোকজন বাচাই সম্পন্ন হলেও বাকী রয়েছে ২জন পুরুষ সদস্য। আর মাত্র এ দুই পুরুষ পদে নির্বাচিত হতে ৩ প্রার্থী শুরু করেছেন ব্যতিক্রমী দৌড়ঝাপ।
সংশ্লিষ্ট সুত্র জানায়, বেতুয়ারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ম্যানেজমেন্ট কমিটির নির্বাচ পূর্ব বিভিন্ন ক্যাটাগরিতে সদস্য নির্বাচন প্রক্রিয়া শেষ করতে হয়। সেই অনুযায়ি স্থানীয় সাংসদ মনোনীত বিদ্যোৎসাহী মহিলা ও পুরুষ দুইজন। এদের মধ্যে নুরই জন্নাত ও সিরাজুল মোস্তফা সেলিম। পদাধিকার বলে সদস্য হন সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার আলমগীর। প্রধান শিক্ষক (পদাধিকার বলে) সদস্য সচিব হন মমতাজ। এছাড়া নিকটস্থ উচ্চ বিদ্যালয় শিক্ষক প্রতিনিধি নির্বাচিত বিএমচর উচ্চবিদ্যালয়ের শিক্ষক কামালউদ্দিন, নির্বাচিত সদস্যের মধ্যে মহিলা পদে আয়েশা ছিদ্দিকা ইয়াসমিন ও সেতারা বেগম এবং পুরুষ পদে ২জন। ওই ২পদের জন্য বর্তমানে প্রতিদ্বন্ধিতা করছেন ৩জন। এরা হলেন-আব্বাস আহমদ, সাহাবউদ্দিন ও জামালউদ্দিন মনু।
অভিভাবকরা জানান, কেবল এ দুই পদে নির্বাচিত হতে প্রার্থীরা চালাচ্ছেন- শিক্ষা অফিসার থেকে শুরু করে উপজেলা চেয়ারম্যান পর্যন্ত দৌড়ঝাপ শুরু করেছেন প্রার্থীরা। এমনকি স্থানীয় সাংসদেরও প্রভাব ফেলে সদস্য (পুরুষ) পদ লাভ করতে মরিয়া তারা। আর উক্ত দুইপদে দুইজন পুরুষ সদস্য নির্বাচন শেষ হলে পুর্নাঙ্গ কমিটি গঠন হবে বলে জানা গেছে। তবে পূর্ণাঙ্গ কমিটি গঠনকল্পে আজ বৃহস্পতিবার রিটার্নিং অফিসার কার্যালয়ে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

মালুমঘাটে সামাজিক বনায়নে চারা গাছ সৃজন

চকরিয়ার মালুমঘাটের হাসিনাপাড়া এলাকায় রিংভং দক্ষিণ পাহাড় সামাজিক বনায়ন সৃজনকারী কল্যাণ সমিতির উদ্যোগে বনায়নে চারা গাছ সৃজন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ডুলহাজারা বিট কর্মকর্তা মামুন মিয়া। বিট কর্মকর্তা মামুন মিয়ার উদ্যোগে ভূমিহীদের মাঝে চারা গাছ সৃজনের মধ্যে দিয়ে হাসিনাপাড়ায় সামাজিক বনায়ন বরাদ্দ দিয়ে তাদের দীর্ঘদিনের বিরোধের অবসান ঘটে মনে করেন এলাকাবাসী। এসময় আরো উপস্তিত ছিলেন সমিতির উপকারভোগী শেখ মো. ফোরকান, মনজুর আলম, রমজান, আকতার হোসেন, দলিল আহমদ, আব্দু রহিম, আহমদ হোসেন, জাহাংগীর ড্রাইভার, আহমদ আলী, গিয়াস উদ্দিন, কাশেম প্রমুখ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!