ads

বুধবার , ১৭ সেপ্টেম্বর ২০১৪ | ১৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেষ টেস্টেও লজ্জাজনক হার বাংলাদেশের

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
সেপ্টেম্বর ১৭, ২০১৪ ২:০০ অপরাহ্ণ

Sulieman+Bennশ্যামলবাংলা স্পোর্টস : তামিম ইকবাল ও মুমিনুল হকের শতরানের জুটি ম্যাচ বাঁচানোর স্বপ্ন না দেখালেও অন্তত পঞ্চম দিন পর্যন্ত খেলা টেনে নিয়ে যাওয়ার সম্ভাবনা জাগিয়েছিল। কিন্তু তাদের আউট হওয়ার পরপরই যে বালির বাধের মত ধসে পড়ল বাংলাদেশের ইনিংস। মাত্র ৪ দিনেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ২৯৬ রানে হেরে গেল অতিথিরা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে হারের পর দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধান হারল বাংলাদেশ।
মঙ্গলবার শিবনারায়ন চন্দরপলের শতকে ভর করে বাংলাদেশকে ৪৮৯ রানের বিশাল লক্ষ্য দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। অসম্ভব লক্ষ্য তাড়া করতে নেমে টি-টোয়েন্টি মেজাজে শুরু করেছিলেন শামসুর রহমান। উইকেট পড়তেও দেরি হয়নি; হুক করতে গিয়ে থার্ডম্যান অঞ্চলে ক্যাচ দিয়ে আউট হন তিনি। ২৭ বলে ৩৯ রান করেন ডানহাতি এই ব্যাটসম্যান। বছরের প্রথম টেস্ট খেলতে নেমে দুই ইনিংসেই ব্যর্থ এনামুল হক। প্রথম ইনিংসে ৯ রান করলেও এবার ফিরেন শূন্য রানে।
তৃতীয় উইকেটে তামিম-মুমিনুলের ১১০ রানের জুটিতে প্রতিরোধ গড়ে বাংলাদেশ। সুলেমান বেনের বল সুইপ করতে গিয়ে তামিম শ্যানন গ্যাব্রিয়েলের ক্যাচে পরিণত হলে ভাঙে ৪৭.১ ওভার স্থায়ী জুটি। ১৫৮ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ফেরার আগে তামিম করেন ৬৪ রান। তামিমের বিদায়ের পর ৩৪ রান যোগ করতে শেষ ৭ উইকেট হারিয়ে বড় পরাজয় এড়াতে পারেনি বাংলাদেশ।
প্রথম ইনিংসে প্রতিরোধ গড়া মাহমুদুল্লাহ এবার ফেরেন শূন্য রানে। আর অর্ধশতকে পৌঁছানোর পর মুমিনুলের (৫৬) বিদায় বাংলাদেশকে ভীষণ বিপদে ফেলে দেয়। বড় হার এড়াতে বাংলাদেশ তাকিয়ে ছিল মুশফিকুর রহিম ও নাসির হোসেনের দিকে। কিন্তু তারাও খুব একটা প্রতিরোধ গড়তে পারেননি। মুশফিক দুই অঙ্কে পৌঁছতে পারলেও নাসির বিদায় নেন মাত্র ২ রান করে। ৭৭ রানে ৫ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের সেরা বোলার বাঁহাতি স্পিনার বেন।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ৩৮০ (চন্দরপল ৮৪*, জনসন ৬৬, ব্রেথওয়েইট ৬৩; আল-আমিন ৩/৮০) ও ২৬৯/৪ ইনিংস ঘোষণা (ব্রেথওয়েইট ৪৫, জনসন ৪১, এডওয়ার্ডস ২, ব্র্যাভো ৭, চন্দরপল ১০১*, ব্ল্যাকউড ৬৬*; মাহমুদুল্লাহ ২/৬৪, শফিউল ১/৪২, তাইজুল ১/৮১)
বাংলাদেশ: ১৬১ (মাহমুদুল্লাহ ৫৩, তামিম ৪৮; রোচ ৫/৪২) ও ১৯২ (তামিম ৬৪, শামসুর ৩৯, এনামুল ০, মুমিনুল ৫৬, মাহমুদুল্লাহ ০, মুশফিক ১১, নাসির ২, তাইজুল ৪, শফিউল ১৪, রবিউল ০, আল-আমিন ০*; বেন ৫/৭২, টেইলর ৩/৩৯, গ্যাব্রিয়েল ১/২৪, রোচ ১/৪৩)
ম্যাচ সেরা: শিবনারায়ন চন্দরপল।
সিরিজ সেরা: ক্রেইগ ব্রেথওয়েইট।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads