কুষ্টিয়া প্রতিনিধি : আজ জাতীয় কবি নজরুল ইসলামের ১১৫তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে নজরলু একাডেমী কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। বিকেল সাড়ে ৫টায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমীতে বাংলা সাহিত্যের প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব জাতীয় কবি নজরুল ইসলামের স্মরনার্থে কুষ্টিয়া প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন। সভাপতিত্ব করবেন নজরুল একাডেমী কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ও দৈনিক বাংলাদেশ বার্তা পত্রিকার সম্পাদক আবদুর রশীদ চৌধুরী। সন্ধ্যা সোয়া ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমী, কুষ্টিয়া শিশু একাডেমী ও কুষ্টিয়া নজরুল একাডেমীর শিল্পীরা অংশগ্রহণ করবেন।
ভেড়ামারা নার্সিং হোমে প্রসুতির মৃত্যু
সন্ত্রাসী হামলার ঘটনা আইওয়াশ ॥ ক্লিনিক কর্তৃপক্ষের ইঙ্গিতে সাংবাদিকের উপর হামলা ও ক্যামেরা ভাংচুর

কুষ্টিয়ার ভেড়ামারায় রনি খাতুন (৩০) নামের এক প্রসুতি সন্তান প্রসবকালে সিজারিয়ান অপারেশনে ত্র“টির কারনে অপ্রত্যাশিতÑ অকাল মৃত্যু জনিত কারনে সৃষ্ট গণরোষ ও প্রশাসনিক জটিলতা এড়াতে শুক্রবার সকালে ভাড়াটিয়া গুন্ডা লেলিযে দিয়ে পুরো বিষয়টিকে ভিন্নখাতে নিয়ে নিজেদের ব্যর্থতাকে ধামাচাপা দিতে ডাঃ মোঃ আবু সাঈদ এমবিবিএস পিজিটির মালিকানায় পরিচালিত শহরের ভেড়ামারা নার্সিং হোমে সাজানো হামলার ঘটনা ঘটেছে। এসময় নার্সিং হোমের মুল ফটকে রোগীদের বের করে দেয়ার দৃশ্য ক্যামেরা বন্দী করার সময় দৈনিক বাংলাদেশ বার্তার নিজস্ব সংবাদদাতা মনোয়ার হোসেন মারূফকে শারীরিকভাবে লাঞ্চিত ও পেশাগত দায়িত্ব পালনের চরম মুহুর্তে তার মুল্যবান ক্যামেরা ছিনিয়ে নিয়ে ভাংচুর করে ঐ ভাড়াটিয়া মাস্তানেরা। এদিকে ঘটনার ৪৮ ঘন্টারও অধিক সময় অতিবাহিত হলেও ভাংচুর ও রোগী বের করে দেবার মত স্পর্শকাতর সন্ত্রাসী হামলার ব্যাপারে নার্সিং হোম কর্তৃপক্ষ লিখিতভাবে আইন শৃংখলা রক্ষা বাহিনীকে কোন কিছূ জানায়নি বা জানানোর উদ্যোগ নেয়নি। অন্যদিকে নার্সিং হোমের ওটিতে সার্জনের অদুরদর্শিতা,অবহেলা, ভুল অপারেশন ও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত প্রভৃতি কারনে অতিরিক্ত রক্তক্ষরনে প্রসুতি মায়ের মৃত্যু হলেও এব্যাপারে সংবাদ মাধ্যমের কাছেও কোনরুপ ব্যাখ্যা দেয়নি ঐ কর্তৃপক্ষ। ভুল অপারেশনে প্রসুতির মৃত্যু হলেও স্বাস্থ্য বিভাগ থেকেও নেয়া হয়নি কোন পদক্ষেপ। ‘যে গেছে তাকে আর ফিওে পাওয়া যাবেনা’ এমনটা ভেবে ভিকটিমের পরিবারের পক্ষ থেকেও কোথাও কোন অভিযোগ ও আপত্তি জানানো হয়নি। এদিকে সংবাদ সংগ্রহে যেয়ে ডাক্তার নামক কসাই বলে পরিচিত আবু সাঈদ ডাক্তারের লেলিয়ে দেয়া মাস্তানদের আক্রমনে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও স্থানীয় সংবাদ কর্মী মারুফের ‘ক্যানন ১১০০ ডি’ মডেলের ক্যামেরাটি রক্ষা পায়নি সন্ত্রাসীদের হাত থেকে। হামলার শিকার ঐ সাংবাদিক জানিয়েছেন, হামলাকারীদের আচরন তার কাছে পাতানো খেলা মনে হয়েছে। হামলাকারীরা মৃত প্রসুতির স্বজন নন। উপযাজক হয়ে তারা শুক্রবার সকালে এঘটনা ঘটিয়েছে। সাংবাদিক মারুফ এসময় ঘটনাস্থলে উপস্থিত থেকে একজন সংবাদকর্মীর দৃষ্টিকোন থেকে বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষন করেছেন বলে দাবী জানিয়ে আরো বলেন, হামলাকারীরা সশস্ত্র ছিল তবে ২/১ টি চেয়ার ভাঙা ও অ্িগ্ননির্বাপক যন্ত্রে আঘাত করা আর রোগীদের বের করে দিয়ে ক্লিনিকটির দরজা বন্ধ করে দেয়া ছাড়া তারা ক্লিনিকটির বড় কোন ক্ষতি সাধনে তৎপর ছিলনা। হামলার ঘটনাটি ‘আইওয়াশ’ বলে প্রতীয়মান হয়েছে বলে তিনি উল্লেখ করেন। বাংলাদেশ বার্তার সাংবাদিক পেশাগত দায়িত্ব পালনের সময় ঐ ভাড়াটে সন্ত্রাসীদল কর্তৃক আক্রান্ত হন ও তার মুল্যবান ক্যামেরাটি হারান। এলাকাবাসী প্রসুতির অকাল মৃত্যু, ক্লিনিকে হামলা, সাংবাদিকের প্রতি আক্রমন, তার ক্যামেরা ভাংচুরসহ সার্বিক বিষয়ের তদন্তের দাবী জানিয়েছেন। এদিকে নার্সিং হোম মালিককে হুকুমের আসামী করে নির্যাতিত সাংবাদিক মনোয়ার হোসেন মারুফ নিজে বাদী হয়ে ভেড়ামারা মডেল থানায় গতকাল শনিবার সন্ধ্যায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
দৌলতপুর সীমান্তে ভারতীয় টাকা ও সিমসহ ২ জন আটক
কুষ্টিয়া দৌলতপুর সীমান্তের রামকৃষ্ণপুর ইউনিয়নের চলি¬শপাড়া এলাকা থেকে ভারতীয় টাকা ও ভারতীয় সিমসহ ২জন বাংলাদেশীকে আটক করেছে বিজিবি। আটককৃত ২ জন মুন্সিগঞ্জ গ্রামের ঘুঘুর মন্ডলের ছেলে মোস্তফা(৪০) এবং চরপাড়া গ্রামের ইমরাজ হোসেনের ছেলে লজেন্স (২৮)। বিজিবি সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০ ঘটিকার সময় ২ জন বাংলাদেশীকে সীমান্ত সংলগ্ন এলাকায় দেখা যায়। রামকৃষ্ণপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার খালেক এর নেতৃত্বে একটি টহল দল তাদেরকে ডাক দিলে তারা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন টহল দল তাদের ধাওয়া করে আটক করে। আটককৃতদের কাছ থেকে বাংলদেশী ২৭০০ টাকা, ভারতীয় ১০০০ টাকা, ভারতীয় ১টি সিম উদ্ধার করে বিজিবি। পরবর্তীতে তাদের দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি জানায়।

কুষ্টিয়া দৌলতপুরে আওয়ামীলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত
কুষ্টিয়ার দৌলতপুরে আওয়ামলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার আলারদর্গা সোনাইকুন্ডি স্থানীয় সংসদ সদস্যের বাস ভবন চত্বরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী। জেলা আওয়ামীলীগের প্রবীন সদস্য সামছদ্দিন আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান ফিরোজ আল মামুন। সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মঈন উদ্দিন মোহন, মহিলা ভাইস চেয়ারম্যান ইকফাত আরা জলি, চিলমারী ইউপি চেয়ারম্যান সৈয়দ আহমেদ, আওয়ামলীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান রেজওয়ানুল হক রেজু, মকবুল হোসেন, আব্দুস সালাম, ফারুক আহম্মেদ, সিরাজুল ইসলাম, সর্দার হাসিম উদ্দিন হাসু ও শরিফুল ইসলাম প্রমুখ। সভায় আওয়ামলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মুক্তিযোদ্ধা সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় প্রধান অতিথি সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী দ্বিধা দ্বন্দ্ব ভুলে আওয়ামীলীগ সংগঠনকে শক্তিসালী করতে সকল পর্যায়ের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। মতবিনিময় সভায় কয়েক হাজারনেতা-কর্মী অংশ নেয়।




