পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতাঃ পুঠিয়া উপজেলায় মহাসড়কের উপর দিয়ে নছিমন-করিমন চলাচলের অপরাধে ২৬ চালক ও গাড়ীর ভ্রামমান আদালতে বুধবার বিভিন্ন শাস্তি প্রদান করেন পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রামমান আদালতের বিচারক খোন্দকার ফরহাদ আহম্মদ।

আদালত সুত্রে জানাগেছে, সরকারী নিশেধাজ্ঞা অমান্য করে পুঠিয়া উপজেলার গাওপাড়া থেকে কাপাসিয়া দীর্ঘ ২৫ কিলোমিটার মহাসড়কে নছিমন-করিমন চলাচল করায় অহরহ দুর্ঘটনা ঘটছে। বুধবার ভ্রামমান আদালতে ১২টি নছিমন-করিমনের চালকের ৪ হাজার ৫শত টাকা জরিমানা, ১০টি পুড়িয়ে ধ্বংস ও ১১টি নছিমন করিমরেন আংশিক ধ্বংস সাধনের রায় বাস্তবায়ন করা হয়।
পুঠিয়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরন
পুঠিয়া উপজেলায় প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ারুল ইসলাম। বুধবার বিকেলে উপজেলা চত্তরে এক অনাড়ম্বর অনুষ্ঠানে ১২ জন প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও ১ জনকে ১টি ট্রাই সাইকেল হস্তান্তার করা হয়। সাথে উপজেলা প্রশাসনের পক্ষে প্রত্যেককে নগদ ২০০ টাকা দেয়া হয়। বিতরন অনুষ্ঠানে অন্যান্যদের উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার ফরহাদ আহম্মদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মৌওলানা আহম্মদ উল্লাহ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমীন শাপলা প্রমূখ।




