ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী : রাজশাহী মহানগরীর নতুন কমিটিতে ‘অছাত্র মুক্ত ছাত্রদল চাই ও অবিবাহিত ছাত্রদল চাই’ এই শ্লোগানে মুখর তৃণমুল নেতা-কমীরা। আর এ লক্ষেই ৩ সদস্য দিয়ে চলা রাজশাহী মহানগর ছাত্রদলে বইছে পরিবর্তনের হাওয়া। যে কারণে নতুন কমিটি দিয়ে ছাত্রদলকে আরো গতিশিল করতে শীঘ্রই করা হচ্ছে কাউন্সিল। আর আসন্ন এই কাউন্সিলকে ঘিরে ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে ইতিমধ্যেই শুরু হয়েছে লবিংগ্রæপিং। বাড়ছে উত্তেজনাও। নতুন এই কমিটিতে কারা থাকবেন তা নিয়েও চলছে নানা হিসাব নিকাশ। তবে সভাপতি পদে নতুন তিনজনের নাম উঠে আসলেও শাহ্্মখদুম থানা ছাত্রদলের ১নং যুগ্ম সম্পাদক মারুফ হোসেন জীবণের নামটাই বেশীর ভাগ নেতা-কর্মীদের মুখে স্থান পেয়েছে।

সূত্রে মতে, বিগত সাড়ে ৪ বছর ধরে তিন সদস্য বিশিষ্ট কমিটি দিয়েই চলছে রাজশাহী মহানগর ছাত্রদল কমিটি। আর এ কমিটিতে সভাপতি হিসাবে রয়েছেন মাহফুজুর রহমান রিটন, সাধারন সম্পাদক হিসাবে শাহ মইনুল চৌধুরী শান্ত ও সিনিয়র সহÑসভাপতি হিসাবে রয়েছেন আবু আহম্মেদ লাল্টু। যাদের বিগত সময়ে কেন্দ্রীয় কর্মসূচীসহ স্থানীয় রাজনৈতিক আন্দোলনে রাজপথে সেভাবে লক্ষ্য করা যায়নি বলে অভিযোগ মহানগর ছাত্রদলের নেতা-কর্মীদের।
এদিকে, সারাদেশে সাংগঠনিক শক্তিশালী করতে নেয়া নানান উদ্যোগের অংশ হিসাবে গত ৪ মে কেন্দ্রীয় কর্মসূচির ঘোষনা অনুযায়ী রাজশাহী কোর্ট চত্বরে বিএনপির অনশন পালিত হয়। ওইদিন অনশন চলাকালে রাজশাহী মহানগর ছাত্রদলের উপস্থিতি ও ভুমিকা ছিল চোখে পড়ার মত। তবে সেদিনের কর্মসূচীর উপস্থিতি নিয়েও ছিল নানা ধরনের গুঞ্জন। কেউ কেউ অন্যান্য কর্মসূচীতে মাঠে না থাকলেও সেদিন কেন এসেছিল তাও পরিষ্কার বুঝতে পেরেছেন নেতা-কর্মীরা। তবে আসন্ন কমিটিতে আসার জন্য তারা সেদিন উপস্থিত থাকলেও সে আশায় গুড়ে বালি বলেও জানান নেতা-কর্মীরা। তাদের ভাষ্যমতে গত সময়ের দূর্দিনে যে নেতা পাশে ছিল তাকেই আগামী দিনের নেতৃত্বদানকারী হিসাবে দেখতে চাই। আর এ ইঙ্গিতটা শুধু মাত্র মারুফ হোসেন জীবণকে ঘিরেই তা বলার অপেক্ষা রাখেনা। যে কারণেই তৃনমুলের দাবীর প্রেক্ষিতে রাজশাহী মহানগর ছাত্রদলের নতুন কমিটিকে ঘিরে সভাপতি হতে জোরে সরে মাঠে নেমেছেন ছাত্রদলের শাহ্্মখদুম থানার ১নং যুগ্ম সম্পাদক মারুফ হোসেন জীবন। আর একই পদে আসতে মরিয়া হয়ে উঠেছেন সিটি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক আসাদুজ্জামান জনি ও ছাত্রদল নেতা আশরাফুল আমীন।
এ বিষয়ে মহানগর ছাত্র দলের নেতা-কর্মীরা জানান, রাজশাহী মহানগরীর নতুন কমিটিতে অছাত্র মুক্ত ছাত্রদল চাই ও অবিবাহিত ছাত্রদল চাই। আর এই শ্লোগানেই আসন্ন সম্মেলন অনুষ্ঠিত হবে। তারা বলেন, আন্দোলনে ছাত্রদল ছিল থাকবে। আর তৃনমুলের চাহীদা অনুযায়ী নতুন পূণাঙ্গ কমিটি হলে ছাত্রদল আরো শক্তিশালী হবে।




