মোহাম্মদ আলী জুয়েল, পূর্বধলা (নেত্রকোনা): নেত্রকোনার পূর্বধলায় গত সোমবার সন্ধ্যায় মোটরসাইকেল চাপায় আহিলের মা (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের বৌলাম গ্রামের মৃত রুস্তম আলীর স্ত্রী।

পুলিশ সূত্রে জানা গেছে, আহিলের মা পেশায় একজন ভিক্ষুক। প্রতিদিনের ন্যায় ওই দিনও সে ভিক্ষে করে বাড়ি ফেরার পথে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের বৌলাম নামক স্থানে দ্রæতগামী একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। লোকজন মোটরসাইকেলটি আটক কররেও চালক পালিয়ে যায়।
পূর্বধলা থানার অফিসার ইন-চার্জ মো. মুশফিকুর রহমান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে ও লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।




