জিএইচ হান্নান, শেরপুর : সারাদেশে গুম, খুন ও অপহরণের প্রতিবাদে বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শেরপুরে বিক্ষোভ-সমাবেশ করেছে জেলা বিএনপি। ১৯ মে সোমবার বিকেলে শেরপুর জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ-সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সাবেক এমপি মাহমুদুল হক রুবেল। এসময় জেলা বিএনপি’র যুগ্ম আহŸায়ক আব্দুর রাজ্জাক আশীষ, আব্দুল আওয়াল চৌধুরী, সাইফুল ইসলাম স্বপন, ফজলুল হক বাদশা, সাবেক পিপি এডভোকেট আব্দুল মজিদ বাদল, প্রভাষক মামুনুর রশিদ পলাশসহ জেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।




