ads

সোমবার , ১৯ মে ২০১৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পদ্মা সেতুর কাজ পেল চায়না মেজর ব্রিজ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ১৯, ২০১৪ ৭:৩১ অপরাহ্ণ

Padma-bridge_60418শ্যামলবাংলা ডেস্ক : চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড পদ্মা সেতু নির্মাণের কাজ পেয়েছে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। ১৯ মে সোমবার বিকেলে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি ওই কথা জানান। যোগাযোগমন্ত্রী জানান, আগামী ৩ সপ্তাহের মধ্যে ক্রয় কমিটি পদ্মা সেতু নির্মাণের জন্য চায়না ব্রিজকে কার্যাদেশ দেবে।
জানা যায়, পদ্মা সেতু নির্মাণে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হলে ৩ টি প্রতিষ্ঠান তাতে সাড়া দেয়। প্রতিষ্ঠান ৩ টি হচ্ছে- ডেইলিম-এল অ্যান্ড টি জেভি, স্যামসাং সি অ্যান্ড টি করপোরেশন ও চায়না মেজর ব্রিজ। গত ২০ ফেব্রুয়ারি আন্তর্জাতিক ঠিকাদারি প্রতিষ্ঠান তিনটি মূল পদ্মাসেতু নির্মাণের কারিগরি প্রস্তাব জমা দেয়। তিনটি প্রতিষ্ঠানের কারিগরি প্রস্তাবই যোগ্য বিবেচিত হয়। এরপর প্রতিষ্ঠান তিনটির কাছ থেকে আর্থিক প্রস্তাব আহ্বান করা হয়। প্রতিষ্ঠানগুলোর অনুরোধে কয়েক দফা সময় বাড়ানো হয় আর্থিক প্রস্তাব জমা দেওয়ার। সর্বশেষ বর্ধিত সময় ২৪ এপ্রিল এর মধ্যে একমাত্র কোম্পানি হিসেবে চায়না মেজর ব্রিজ আর্থিক প্রস্তাব জমা দেয়।

Need Ads
error: কপি হবে না!