ads

বৃহস্পতিবার , ১৫ মে ২০১৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিংড়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ১ আহত ৫

শ্যামলবাংলা ডেস্ক
মে ১৫, ২০১৪ ৭:৩৯ অপরাহ্ণ
সিংড়ায় সড়ক দূর্ঘটনায় নিহত  ১ আহত ৫

সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়ায় সড়ক দূর্ঘটনায় পারভেজ (১৯) নামে একজন নিহত ও অপর ৫জন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় চলনবিলের সিংড়া-তাড়াশ-বারুহাস রাস্তার বিল তাজপুর এলাকায় ভুটভুটি উল্টে এ ঘটনা ঘটে।
আহতদের সিংড়া উপজেলা কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের মধ্যে নাজমা বেগম (৪৪), মহসীন আলী (৪২), বুলি (৩৫), রুবেল (২২) ও হেলাল (১৭)। গুরুতর আহত অবস্থায় পারভেজ (১৯) ও নাজমা বেগম (৪৪) কে রামেক (রাজশাহী মেডিকেল কলেজ) হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক পারভেজকে মৃত ঘোষণা করে।
নিহত পারভেজ বরিশালের নলুয়াবাড়ী গ্রামের মনিরুল ইসলামের ছেলে। সে সিংড়া উপজেলার সাতপুকুরিয়া গ্রামে  দুলাভাইয়ের বাড়ীতে বেড়াতে এসে দূর্ঘটনার শিকার হন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সন্ধ্যায় চলনবিলের সিংড়া-টু-তাড়াশ-বারুহাস রাস্তার বিল তাজপুর এলাকায় একটি দ্রুতগামী গাড়ীকে ওভারটেক করে সামনে যাওয়ার সময় ভুটভুটি উল্টে হতাহতের ঘটনা ঘটে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, এ বিষয়ে এখনো থানায় কোন মামলা হয় নি।

Need Ads
error: কপি হবে না!