সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়ায় আগামী ২৭ মে ৪নং কলম ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে স্থানীয় বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক শোয়াইব আলী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ায় প্রার্থী হিসেবে স্থানীয় ভাবে মনোনয়ন পেয়েছেন পরপর ৪ বার নির্বাচিত কলম ইউপি সদস্য বিএনপি নেতা আব্দুস শুকুর।
বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলা চেয়ারম্যানের কায্যালয়ে আব্দুস শুকুরকে দলীয় সমর্থন দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান শামীম হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমানআরা, উপজেলা ছাত্রদলের সভাপতি ওমর ফারুক, ছাত্রদলের যুগ্ম সাধারণ রবিউল আউয়াল রনি, প্রচার সম্পাদক শাহিন আহম্মেদ টুকু প্রমুখ।
জানা যায়, চেয়ারম্যান প্রার্থী হিসেবে হাটবাজারসহ, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হয়ে ভোটারদের কাছে দোয়া চাইছেন আব্দুস শুকুর
আব্দুস শুকুর জানান, পর পর ৪বার ইউপি সদস্য নির্বাচিত হয়ে প্রায় ২২ বছর যাবৎ পরিষদের বিভিন্ন দায়িত্ব পালনসহ এলাকার ব্যাপক উন্নয়নমূলক কাজে নিজেকে নিয়োজিত রয়েছেন। তিনি আসন্ন উপ-নির্বাচনে কলম ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়ে এলাকার উন্নয়ন আরো বেগবান করতে চান।




