ads

বৃহস্পতিবার , ১৫ মে ২০১৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সারাদেশে ভোটার তালিকা হালনাগাদ শুরু

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ১৫, ২০১৪ ১২:৩৩ অপরাহ্ণ

ID-Card-Picশ্যামলবাংলা ডেস্ক : দেশজুড়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। এ উপলক্ষ্যে মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলা পরিষদ কমপ্লেক্সে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদসহ কমিশন সদস্য ও ইসি সচিবালয়ের ঊর্র্ধ্বতন কর্মকর্তারা এতে অংশ নেবেন। ১৫ মে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কর্মসূচির উদ্বোধন করবেন সিইসি।
৩ ধাপে দেশজুড়ে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু হচ্ছে। ২০১৫ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে তারাই ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির সুযোগ পাচ্ছেন। প্রথমে দেশের প্রত্যন্ত অঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে নিবন্ধন ফরম বিতরণ করবেন নির্বাচন কমিশনের কর্মীরা। এর পর নির্দিষ্ট স্থানে ছবি তোলা ও হাতের আঙুলের ছাপ নেওয়া হবে। দ্বিতীয় ধাপে মফস্বল শহর ও তৃতীয় ধাপে সিটি করপোরেশনসহ বড় শহর এলাকায় এ কার্যক্রম চলবে। রমজান মাসে এ কার্যক্রম বন্ধ থাকবে।
সারাদেশে এবার ৪৬ লাখ নতুন ভোটারকে তালিকায় অন্তর্ভুক্ত করার টার্গেট করা হয়েছে। শতকরা ৫ ভাগ বৃদ্ধির হিসাব করে এই টার্গেট নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের কর্মকর্তারা। ৩ ধাপের প্রতি ধাপে ১৫ লাখ ৩৩ হাজার ব্যক্তিকে ভোটার নিবন্ধনের আওতায় আনা হচ্ছে। প্রথমে উপকূল ও হাওর অঞ্চলের উপজেলা, পরে মফস্বল পর্যায়ের উপজেলা, সবশেষে সিটি করপোরেশনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলবে। এ সময় ভোটার তালিকায় নিবন্ধিতরা আগামী জানুয়ারির পরে জাতীয় পরিচয়পত্র হাতে পাবেন। জরুরি প্রয়োজন হলে সংশ্লিষ্ট নির্বাচন কমিশন কার্যালয় অথবা রাজধানীর আগারগাঁওয়ে এনআইডি ভবনে আসতে হবে।
উলে­খ্য, সেনাবাহিনীর পরিচালনায় ২০০৭ সালে দেশে প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকা প্রণয়নের কাজ শুরু হয়। আইনানুযায়ী প্রতি বছর জানুয়ারি মাসে এ কার্যক্রম পরিচালনার কথা থাকলেও এ পর্যন্ত মাত্র দু’বার হালনাগাদ করা হয়। ২০০৭ সালের পর ২০০৯ ও ২০১২ সালে ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছিল। দেশে বর্তমান ভোটার সংখ্যা ৯ কোটি ১৯ লাখ।

Need Ads
error: কপি হবে না!