ads

বৃহস্পতিবার , ১৫ মে ২০১৪ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাকৃবিতে ১৩তম বুনিয়াদি শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ১৫, ২০১৪ ৬:৩৪ অপরাহ্ণ

BAU GTI Program Picবাকৃবি (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বুধবার বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে চলা ১৩তম বুনিয়াদি শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, পাবলিক বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির জন্য বুনিয়াদি শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে বাকৃবির গ্রাজুয়েট ট্রেনিং ইন্সটিউট (জিটিআই)। ৩৩দিন ধরে চলা এই প্রশিক্ষণ কর্মসূচিতে দেশের ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মোট ২৬জন শিক্ষক অংশগ্রহণ করেন।
হেকেপের অর্থায়নে আয়োজিত এই সমাপনী ও সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠানে জিটিআই-এর পরিচালক ড. মাছুমা হাবিবের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য প্রফেসর ড. মো: রফিকুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে মাইক্রোবায়োলজি ও হাইজিন বিভাগের অধ্যাপক ও বাকৃবির সিন্ডিকেট সদস্য ড. মো: মনসুরুল আমীন, কৃষি অনুষদের ডীন প্রফেসর ড. এম.এ সাত্তার , মৎস্য বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. ইদ্রিস মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. জহিরুল হক খন্দকার, প্রক্টর প্রফেসর ড. হারুন-অর-রশিদ সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে বাকৃবি উপাচার্য প্রফেসর ড. মো: রফিকুল হক বলেন, ‘পেশাগত দক্ষতা অর্জনের জন্য প্রাপ্ত প্রশিক্ষণকে বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে। সামাজিক ও রাষ্টীয় জীবনের প্রতিটা ক্ষেত্রে এই প্রশিক্ষণ অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে’। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী ২৬জন প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!