ads

বুধবার , ১৪ মে ২০১৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মহাদেবপুরে মন্দিরে অগ্নিসংযোগ : সন্যাস মূর্তি ভাংচুর

শ্যামলবাংলা ডেস্ক
মে ১৪, ২০১৪ ৬:৩৫ অপরাহ্ণ
মহাদেবপুরে মন্দিরে অগ্নিসংযোগ : সন্যাস মূর্তি ভাংচুর

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে হিন্দু পল্লীতে প্রকাশ্যে মন্দিরে অগ্নিসংযোগ করে সন্যাস মূর্তি ভাংচুর করেছে প্রভাবশালী আওয়ামীলীগ নেতার এক ছোট ভাই। ঘটনাটি ঘটেছে  ১৩ মে মঙ্গলবার উপজেলার ভীমপুর ইউনিয়নের রজয়পুর গ্রামে। ভীমপুর ইউনিয়ন পরিষদের মহিলা ওয়ার্ড সদস্য মঞ্জু রাণী মন্ডল এবং প্রত্যক্ষদর্শীরা জানান, ভীমপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাসান আলী মন্ডলের ছোট ভাই আব্দুল হাকিম ও তার বন্ধু আফজাল হোসেন এদিন দুপুরে  রজয়পুর মন্দিরে অগ্নিসংযোগ এবং সন্যাস মূর্তি ভাংচুর করে। এ সময় প্রতিবেশী আলাউদ্দিন ওই মূর্তি ভাংচুরের প্রতিবাদ করলে তাকে তারা লাঞ্ছিত করে। এ ঘটনার পর এলাকার হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতংক বিরাজ করছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভারপ্রাপ্ত ইউএনও সহকারী কমিশনার (ভূমি) আশিক মাহমুদ। মূর্তি ভাংচুরকারীরা এলাকার ত্রাস হিসেবে পরিচিত হওয়ায় হিন্দু সম্প্রদায়ের লোকজন তাদের ভয়ে থানায় মামলা করার সাহস পাচ্ছেনা। ঘটনার সত্যতা স্বীকার করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ এএইচ এনায়েত উদ্দিন জানান, এ ব্যাপারে যে কেউ অভিযোগ দিলে এজাহার হিসেবে গ্রহণ করা হবে।

Need Ads
error: কপি হবে না!